
প্রকাশ: ১৬ এপ্রিল ২০২২, ১৭:২০

উন্নয়নের অগ্রযাত্রায় বেগবান গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মধ্যম আয়ের দেশে রুপান্তরিত হয়েছে বাংলাদেশ। উন্নয়নের ছোঁয়া পৌঁছে গেছে গ্রাম থেকে শহরে।
শেখ হাসিনার উন্নয়নের অগ্রযাত্রায় অংশ নিয়েছে মেহেরপুরের গাংনী উপজেলার বামন্দী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বামন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুর রহমান কমল।২০২১ সালে সারাদেশে চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২য় ধাপে বামন্দী ইউনিয়ন থেকে বাংলাদেশ আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী হয়ে বিপুল ভোটে নির্বাচিত হয়েছিলেন ওবায়দুর রহমান কমল।
নৌকা মার্কা প্রতীকে নির্বাচিত হওয়ায় দেশে চলমান উন্নয়নের স্বাদ বামন্দী ইউনিয়নবাসীর কাছে পৌঁছে দিয়েছেন বদ্ধপরিকর হয়ে। জনগণের সুখ দুঃখে সঙ্গ দিয়ে, তরুণ প্রজন্মের বন্ধু হিসেবে কাজ করে ইতোমধ্যে ব্যাপক সাড়া ফেলেছেন তিনি। তার ইউনিয়নের সর্বসাধারনের যেকোনো প্রয়োজনে ওবায়দুল রহমান কমল নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

গরিব অসহায় মানুষের মধ্যে সরকারি সাহায্য সুষমভাবে বণ্টন, কৃষকদের জমির ফসল বৃষ্টির পানিতে ডুবে নষ্ট হয়ে যায় বিকল্প পদ্ধতি হিসেবে খাল খনন, রৌদ্রময় দুপুরে কিংবা সন্ধ্যায় ঘনিয়ে আসার পর পথে চলা মানুষের খোঁজ খবর নেওয়া, দূরদূরান্তে বাড়ির পথে গিয়ে পৌঁছে দেওয়া থেকে শুরু করে সড়ক সংস্কার কাজে অনিয়মের বিরুদ্ধেও ওবায়দুল রহমান কমলকে আপোষহীন ভাবে দেখা যায়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
ভবিষ্যতের দিনগুলোতে ওবায়দুর রহমান কমল বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়তে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আপোষহীন ভাবে কাজ করার প্রতিক্রিয়া ব্যাক্ত করেন। সর্বোপরি তিনি সাধারণ মানুষের সেবক হয়ে কাজ করতে চান।