
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ২০:২১

রাজধানীর লালবাগের শহীদ নগর বউ বাজার এলাকায় একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
ফায়ার সার্ভিস জানায়, শুক্রবার (১৫ এপ্রিল) দুপুর ১২টা ৬ মিনিটে দিকে লালবাগের শহীদ নগর বউ বাজার এলাকার ৪নং গলিতে একটি প্লাস্টিক কারখানায় আগুন লাগার খবর পাই।
খবর পেয়ে সাতটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে প্রাথমিকভাবে আগুনের কারণ জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানান, প্লাস্টিক কারখানাটি টিনশেড দিয়ে তৈরি।

কোনো ট্যাগ পাওয়া যায়নি