
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২২, ২২:২৮

দিনাজপুরের হাকিমপুর হিলিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখ। নতুন বছরকে স্বাগত জানাতে হাকিমপুর উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য মঙ্গল শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান, আলোচনা সভার আয়োজন করা হয়।বৃহস্পতিবার(১৭ এপ্রিল) সকাল সাড়ে দশটায় উপজেলা শিল্পকলা একাডেমী থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।
মঙ্গল শোভাযাত্রায় হাকিমপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর- এ আলম, ভাইস চেয়ারম্যান শাহিনুর রেজা শাহীন, মহিলা ভাইস চেয়ারম্যান পারুল নাহার, থানার পুলিশ পরিদর্শক ওসি (তদন্ত) মোস্তাফিজুর রহমান, শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এছাড়াও হাকিমপুর পৌর শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, মঙ্গল শোভাযাত্রা বের করে। এসময় তারা বর-বধু, জেলে, কৃষক, সহ বিভিন্ন ধরনের সাজ সেজে মঙ্গল শোভাযাত্রার শোভাবর্ধন করে।পরে উপজেলা পরিষদের হল রুমে আলোচনা সভা ও পহেলা বৈশাখ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি