শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২৬৩০ মাঘ, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

বদলে যাবে পুরান ঢাকা, হবে ব্লকভিত্তিক পুনঃউন্নয়ন

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১৩ মার্চ ২০২২, ২১:৯

শেয়ার করুনঃ
বদলে যাবে পুরান ঢাকা, হবে ব্লকভিত্তিক পুনঃউন্নয়ন

বিশ্বে বসবাসযোগ্য শহরের তালিকায় ঢাকার অবস্থান তলানিতে। আর ঢাকার মধ্যে সবচেয়ে অপরিকল্পিত আবাসিক ও বাণিজ্যিক এলাকা পুরান ঢাকা। সংকীর্ণ রাস্তাঘাট, ঘনবসতিসহ নানান সমস্যা বিদ্যমান সেখানে। নাগরিক সুযোগ-সুবিধা নেই বললেই চলে। এমন একটি অপরিকল্পিত এলাকাকে ব্লকভিত্তিক পুনঃউন্নয়নে উদ্যোগ নিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এটি বাস্তবায়ন হলে বদলে যাবে পুরান ঢাকা। বসবাসের আধুনিক ঠিকানা পাবেন বাসিন্দারা। তবে এজন্য সেখানকার বাসিন্দাদের মতামতকে গুরুত্ব দেবে সরকার।

এ প্রকল্প বাস্তবায়নে অনেক প্রতিবন্ধকতা আছে বলে মনে করছেন নগর পরিকল্পনাবিদরা। তারা বলছেন, বাসযোগ্যতার সূচকে পুরান ঢাকা অনেক নিম্ন অবস্থানে। এর প্রধান কারণ অতিরিক্ত জনসংখ্যা ও অধিক জনঘনত্ব। তবে নাগরিক সুবিধা ও পরিষেবা নিশ্চিত করে পুরান ঢাকার পুনঃউন্নয়ন সম্ভব। তার আগে এর সুফল সম্পর্কে মানুষকে অবগত করতে হবে। অর্জন করতে হবে আস্থা। এছাড়া যথাসময়ে প্রকল্প কাজ শেষ এবং আনুপাতিক হারে উন্নয়ন করা সম্পত্তির ভাগের নিশ্চয়তা দিতে হবে। প্রকল্প চলাকালীন জমি মালিকদের জন্য ব্যবস্থা করতে হবে ক্ষতিপূরণের।

আরও

নারী ভোটারে মুখর নোয়াখালীর কেন্দ্রগুলো

নারী ভোটারে মুখর নোয়াখালীর কেন্দ্রগুলো

ঢাকাকে বসবাসযোগ্য করতে প্রথমে (১৯৯৫-২০১৫) একটি বিশদ অঞ্চল পরিকল্পনা (ড্যাপ) নেওয়া হয়েছিল। ২০১০ সালের জুনে ড্যাপ গেজেট আকারে প্রকাশ হলেও তাতে নানা অসঙ্গতি দেখা দেয়। পরে ড্যাপ পর্যালোচনার জন্য সাত মন্ত্রীকে নিয়ে একটি ‘মন্ত্রিসভা কমিটি’ গঠন করে সরকার। তখন আবারও ড্যাপ সংশোধনের সিদ্ধান্ত হয়। ফলে বাস্তবে রূপ পায়নি ওই পরিকল্পনা। পরে ২০১৫ সালের মার্চে আগের ত্রুটি-বিচ্যুতি সংশোধন এবং স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত করে একটি জনবান্ধব ও বাস্তবসম্মত ড্যাপ (২০১৬-২০৩৫) প্রণয়নের কাজ শুরু করে রাজউক। গত বছরের ৩০ ডিসেম্বর সচিবালয়ে ড্যাপ পর্যালোচনা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে ড্যাপ চূড়ান্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। পরে তা অনুমোদন এবং মতামতের জন্য প্রধানমন্ত্রী কার্যালয়ে পাঠানো হয়েছে।

জানতে চাইলে রাজউক চেয়ারম্যান এ বি এম আমিন উল্লাহ নুরী  বলেন, রাজউকের বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) পুরান ঢাকা পুনঃউন্নয়নের কথা বলা হয়েছে। চলতি মাসে ড্যাপ চূড়ান্ত বা গেজেট হওয়ার কথা। গেজেটের পরপরই পুরান ঢাকার ঐতিহ্য সংরক্ষণে পুনঃউন্নয়নের উদ্যোগ নেওয়া হবে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg

আরও

জামায়াত নেতার সঙ্গে বৈঠক, পদচ্যুত দুই সহকারি প্রিজাইজিং অফিসার

জামায়াত নেতার সঙ্গে বৈঠক, পদচ্যুত দুই সহকারি প্রিজাইজিং অফিসার

তিনি বলেন, পুরান ঢাকার এক কাঠা-দুই কাঠা জমিতে অপরিকল্পতিভাবে বহুতল অসংখ্য ভবন গড়ে উঠছে। এমনও দেখা গেছে, এক দেওয়ালে দুই ভবন তৈরি করতে। ভেতরে আলো-বাতাস ঢোকার ব্যবস্থা নেই। এমন ছোট জমিগুলো একত্র করে ব্লকভিত্তিক পুনঃউন্নয়ন করা হবে। এক্ষেত্রে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে পুরান ঢাকার মানুষের মতামতকে।

বদলে যাবে পুরান ঢাকা, হবে ব্লকভিত্তিক পুনঃউন্নয়ন

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) আটটি থানার ১১টি ওয়ার্ড নিয়ে পুরান ঢাকার বিস্তৃতি। এর প্রধান এলাকাগুলো হচ্ছে- লালবাগ, হাজারীবাগ, চকবাজার, বংশাল, সূত্রাপুর, সদরঘাট, কোতোয়ালি, ইসলামপুর, বাবুবাজার, ওয়ারী, গেন্ডারিয়া, শাঁখারীবাজার, গোলনগর, লক্ষ্মীবাজার, তাঁতিবাজার ও বাংলাবাজার। ড্যাপের পরিসংখ্যান অনুযায়ী, পুরান ঢাকায় ৫ ফুট প্রশস্তের নিচে ১০ দশমিক ৭৯ কিলোমিটার, ৫-১০ ফুটের ৪৭ দশমিক ৫০ কিলোমিটার, ১০-১৫ ফুটের ৩২ দশমিক ৬৪ কিলোমিটার, ১৫-২০ ফুটের ১৬ দশমিক ৪৮ কিলোমিটার, ২০-৩০ ফুটের ১২ দশমিক ৩৬ কিলোমিটার, ৩০-৫০ ফুটের ৩ দশমিক ৬০ কিলোমিটার, ৫০ থেকে ১০০ ফুট প্রশস্তের ৪ দশমিক ৩১ কিলোমিটার এবং ১০০ ফুট প্রশস্তের ওপরে মাত্র শূন্য দশমিক ৪ কিলোমিটার রাস্তা রয়েছে, যা একটি আদর্শ নগরের মানদণ্ডের চেয়ে অনেক কম।

এছাড়া ড্যাপের পরিসংখ্যান অনুযায়ী, পুরান ঢাকায় মোট এক হাজার ১৩১ দশমিক ৪৬ একর জমি রয়েছে। এর মধ্যে আবাসিক হিসেবে ৩৪ দশমিক ৫৪ একর, মিশ্র হিসেবে ২৩ দশমিক ৩৬, পরিবহন ও যোগাযোগের জন্য ১০ দশমিক ৩২, শিক্ষা ও গবেষণার জন্য ৮ দশমিক ৮৯, বাণিজ্যিক হিসেবে ৭ দশমিক ২৭, কমিউনিটি ফ্যাসিলিটিজ হিসেবে ৪ দশমিক ১৯, উন্মুক্ত স্থান হিসেবে ৩ দশমিক ৭৩, সংরক্ষিত হিসেবে ২ দশমিক ১৭, জলাশয় হিসেবে ২ দশমকি ৮, শিল্প হিসেবে ১ দশমিক ৬৬, প্রাতিষ্ঠানিক হিসেবে শূন্য দশমিক ৪৯, স্বাস্থ্যসেবা হিসেবে শূন্য দশমিক ৩১, খালি জায়গা হিসেবে শূন্য দশমিক ৩০ এবং প্রশাসনিক হিসেবে শূন্য দশমিক ১৪ শতাংশ ভূমি ব্যবহার হচ্ছে।

পুরান ঢাকা নিয়ে ড্যাপের সুপারিশ

ড্যাপে পুরান ঢাকা নিয়ে বেশকিছু অভিযোগ করা হয়েছে। এর মধ্যে রয়েছে— ঐতিহাসিক স্থান ও স্থাপনা সংরক্ষণ করে পর্যটন এবং বিনোদন কেন্দ্রে পরিণত করা, বুড়িগঙ্গা নদী ঘিরে পুরান ঢাকার জন্য সাংস্কৃতিক বলয় তৈরি, সংস্কৃতিভিত্তিক শহর পুনর্গঠন প্রক্রিয়ায় ভূমির পুনঃউন্নয়ন কৌশল অবলম্বন করে এ এলাকায় মৌলিক সুবিধাদির ব্যবস্থা করা, জনমানুষের নিরাপত্তায় রাসায়নিক গুদাম পর্যায়ক্রমে স্থানান্তর এবং পুরাতন জেলখানা এলাকার ঐতিহাসিক ও সাংস্কৃতিক গুরুত্ব তুলে ধরে জনপরিসর গড়ে তোলা। পাশাপাশি পর্যাপ্ত গাছপালাযুক্ত পার্ক, খেলার মাঠসহ খোলা জায়গা সৃষ্টি হবে। যদিও এখন পুরান ঢাকার আদর্শ মানদণ্ডের চেয়ে কয়েকগুণ বেশি জনবসতি রয়েছে। একটি আদর্শ আবাসিক এলাকায় প্রতি একরে ১২০ জন বাস করার কথা। এখন এ এলাকায় গড়ে ৪২০ জন করে বসবাস করছেন।

বদলে যাবে পুরান ঢাকা, হবে ব্লকভিত্তিক পুনঃউন্নয়ন

পুরান ঢাকার বিদ্যমান সমস্যা

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

বর্তমানে পুরান ঢাকায় কী কী ধরনের সমস্যা আছে, ড্যাপে তা উল্লেখ রয়েছে। এর মধ্যে জরাজীর্ণ ভবন, সংকীর্ণ রাস্তা, ঝুঁকিপূর্ণ বিদ্যুৎ সংযোগ, অপর্যাপ্ত পানি সরবরাহ ব্যবস্থা, ত্রুটিপূর্ণ ড্রেনেজ ব্যবস্থা, অপর্যাপ্ত নাগরিক উন্মুক্ত স্থান, উচ্চ ঘনত্ব, নিম্নমানের জীবনযাপন, ভূমিকম্প ও অগ্নি দুর্ঘটনার ঝুঁকিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। ড্যাপে বলা হয়েছে, নগরে ভবন নির্মাণে ইমারত নির্মাণ বিধিমালা রয়েছে। কিন্তু পুরান ঢাকার এসব এলাকায় তা মানা হয়নি। যে যার মতো বহুতল ভবন তৈরি করেছেন। তারা রাস্তার জন্য জায়গা ছাড়ছেন না।

ফলে অগ্নিকাণ্ডের সময় ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স ঢুকতে পারছে না। এমন অবস্থায় পুরান ঢাকার ছোট প্লটগুলোকে একত্র করে ব্লকভিত্তিক উন্নয়ন জরুরি।এসব সুবিধা নিশ্চিত করা গেলে বিদ্যমান ভবন ও অবকাঠামো পুনর্নির্মাণ, পুনর্বিন্যাস করা যাবে বলে মনে করেন পুরান ঢাকার তাঁতিবাজারের বাসিন্দা মোস্তাকিম বিল্লাহ। তিনি বলেন, রাস্তা চওড়া ও পরিকল্পিত সড়ক যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করা জরুরি। এতে ভূমিকম্প, অগ্নিদুর্ঘটনা কমবে।

প্রকল্প বাস্তবায়নের ধাপ

রাজউক সূত্র জানায়, ড্যাপ গেজেট প্রকাশ হওয়ার পর পুরান ঢাকা পুনঃউন্নয়নে কাজ শুরু হবে। প্রথম বছর— সম্ভাব্যতা সমীক্ষা, বিশদ নকশা প্রণয়ন, প্রকল্প অনুমোদন ও স্টেকহোল্ডারদের সঙ্গে চুক্তি হবে। দ্বিতীয় বছর— মূলত বাণিজ্যিক এলাকা ও রাস্তা নির্মাণ করা। তৃতীয় বছর— স্থানীয় সম্প্রদায়ের জন্য আবাসিক অ্যাপার্টমেন্ট, ইউটিলিটি লাইট সম্পন্ন করা এবং চতুর্থ ও পঞ্চম বছর স্কুল, কলেজ, মসজিদ, খেলার মাঠ, বিনোদনকেন্দ্রসহ কমিউনিটি সুবিধাগুলো নিশ্চিত করা। পাশাপাশি অ্যাপার্টমেন্টগুলো মালিকদের বুঝিয়ে দেওয়া।

বদলে যাবে পুরান ঢাকা, হবে ব্লকভিত্তিক পুনঃউন্নয়ন

পুনর্নির্মাণে প্রধান চ্যালেঞ্জ

এ প্রকল্প বাস্তবায়নে বেশকিছু চ্যালেঞ্জ দেখছেন নগর বিশেষজ্ঞরা। বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি মোহাম্মদ ফজলে রেজা সুমন বলেন, পুরান ঢাকা নিয়ে সরকারকে বহু উদ্যোগ নিতে দেখেছি। কিন্তু তেমন কিছুই বাস্তবায়ন হয়নি। এখনো পুরান ঢাকার প্রধান সমস্যা যানজট। এসব সমস্যা সমাধানে উদ্যোগ জরুরি। বিশেষ করে পুনঃউন্নয়নের মাধ্যমে এ সমস্যার স্থায়ী সমাধান করা সম্ভব। তিনি বলেন, প্রকল্পটি বাস্তবায়নের আগে প্রাথমিক আর্থিক তহবিল নির্ধারণ ও নাগরিকদের জন্য প্রাথমিক পুনর্বাসন ব্যবস্থা করতে হবে। কেন্দ্রীয় সরকারের রাজনৈতিক প্রতিশ্রুতিও লাগবে। অন্যথায় প্রকল্পটি বাস্তবায়ন সফল হবে না।

প্রতিটি শহরের একটি নিজস্ব বৈশিষ্ট্য রয়েছে জানিয়ে অস্ট্রেলিয়ার মেলবোর্ন বিশ্ববিদ্যালয়ের নগর পরিকল্পনা বিভাগের অ্যালামনাই আয়েশা সাঈদ বলেন, চাইলেই পুরান ঢাকাকে সিঙ্গাপুর বা কুয়ালালামপুর করা যাবে না। তবে একে বাসযোগ্য হিসেবে গড়ে তুলতে হলে পুনঃউন্নয়ন পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। সেক্ষেত্রে প্রতিটি স্থাপনার নিজস্ব ঐতিহ্য সংরক্ষণ করে পুনঃউন্নয়ন করতে হবে।

বদলে যাবে পুরান ঢাকা, হবে ব্লকভিত্তিক পুনঃউন্নয়ন

জানতে চাইলে রাজউকের প্রধান নগর পরিকল্পনাবিদ ও ড্যাপের প্রকল্প পরিচালক আশরাফুল ইসলাম বলেন, পুরান ঢাকার উন্নয়নে অবশ্যই ব্লকভিত্তিক পদ্ধতিতে আসতে হবে। বিশ্বের অনেক শহরে এমন নজির রয়েছে। আমরা সেজন্যই একটি প্রকল্প গ্রহণ করতে যাচ্ছি। ড্যাপ গেজেট হওয়ার পর প্রকল্প তৈরি ও প্রকল্প পরিচালক (পিডি) নিয়োগ দেওয়া হবে।

‘প্রকল্প এলাকার সীমানা চূড়ান্ত করার ক্ষেত্রে ভৌত ও আর্থ-সামাজিক জরিপ, পরিবেশ ও পরিবহনগত প্রভাব এবং সামাজিক প্রভাব সমীক্ষার সমন্বয়ে পূর্ণাঙ্গ ফিজিবিলিটি স্ট্যাডি সম্পাদন করা হবে। এর আগে বাড়ির মালিকদের সঙ্গে মতবিনিময় করে প্রকল্প প্রস্তাবনা তৈরি করতে হবে। এক্ষেত্রে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন, ওয়াসা, তিতাস, ডেসকোসহ সংশ্লিষ্ট সব সরকারি দফতর ও জনপ্রতিনিধিদের সঙ্গে সমন্বয় করে শুরু করা হবে প্রকল্পের কাজ।’

সর্বশেষ সংবাদ

ভোট গণনায় এগিয়ে তারেক রহমান ও শফিকুর রহমান

ভোট গণনায় এগিয়ে তারেক রহমান ও শফিকুর রহমান

ভোটের দিন ছয় জেলায় ছয় মৃত্যু

ভোটের দিন ছয় জেলায় ছয় মৃত্যু

বরিশালের ছয় আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু, ভোটের হার ৫৬ দশমিক ৭০

বরিশালের ছয় আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু, ভোটের হার ৫৬ দশমিক ৭০

ভোট গণনা শুরু, জামায়াত আমিরের শোকর আদায়ের আহ্বান

ভোট গণনা শুরু, জামায়াত আমিরের শোকর আদায়ের আহ্বান

তিন আসনে ভোট স্থগিত চাইল জামায়াত

তিন আসনে ভোট স্থগিত চাইল জামায়াত

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের ভোটকেন্দ্রে মোবাইল বহনের অনুমতি

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

কুড়িগ্রাম-১ আসনে জামায়াতকে সমর্থন গণঅধিকার পরিষদের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোট ও গণতন্ত্রের প্রতি সচেতন থাকার আহ্বান তারেক রহমানের

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

ভোটকেন্দ্রে সাংবাদিকদের মোবাইল নিষেধাজ্ঞা প্রত্যাহারের আশ্বাস ইসির

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

নির্বাচন ঘিরে মোবাইল ব্যাংকিং লেনদেনে ৯৬ ঘন্টার কঠোর বিধিনিষেধ

এ সম্পর্কিত আরও পড়ুন

বরিশালের ছয় আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু, ভোটের হার ৫৬ দশমিক ৭০

বরিশালের ছয় আসনে ভোটগ্রহণ শেষ, গণনা শুরু, ভোটের হার ৫৬ দশমিক ৭০

বরিশাল জেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট-২০২৬ এ ৬টি সংসদীয় আসনের আওতাধীন ১০ উপজেলায় বিকেল সাড়ে ৪টা পর্যন্ত প্রাথমিক ভোটের হার দাঁড়িয়েছে ৫৬.৭০ শতাংশ। নির্বাচন কমিশন সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্যমতে, গৌরনদী উপজেলায় সর্বোচ্চ ৬২.০১ শতাংশ ভোটগ্রহণ হয়েছে। আগৈলঝাড়ায় ৬১.৭১ শতাংশ, হিজলায় ৬০.৫৬ শতাংশ এবং বানারীপাড়ায় ৬০ শতাংশ ভোট পড়েছে। উজিরপুর উপজেলায় ভোটের হার ৫৮.০২ শতাংশ। মেহেন্দিগঞ্জে ৫৬.৭৪ শতাংশ, বাবুগঞ্জে

রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল আগুন

রাজৈরে ভোটকেন্দ্রের পাশে মোটরসাইকেল আগুন

মাদারীপুরের রাজৈর উপজেলার বাজিতপুর ইউনিয়নের নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট চলাকালীন সময়ে দুর্বৃত্তরা একটি মোটরসাইকেলে আগুন দিয়েছে। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, একজন ব্যক্তি খড় দিয়ে মোটরসাইকেলে আগুন ধরিয়ে পালিয়ে যায় এবং তাৎক্ষণিকভাবে বিস্ফোরিত হয়। এতে মোটরসাইকেলের আশি শতাংশের বেশি পুড়ে যায়। ভোটকেন্দ্রের আশপাশে মুহূর্তের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

মুলাদীতে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা নুরু মৃধা আটক

মুলাদীতে প্রভাব বিস্তারের অভিযোগে যুবদল নেতা নুরু মৃধা আটক

মুলাদী উপজেলার কাজীরচর ইউনিয়নের জালিয়া কান্দি ১ নম্বর ওয়ার্ডের ভোটকেন্দ্রে প্রভাব বিস্তারের অভিযোগে স্থানীয় যুবদল নেতা নুরু মৃধাকে আটক করেছে সেনাবাহিনী। আজ সকালেই এ ঘটনা ঘটে এবং তা কেন্দ্রিয় কর্তৃপক্ষের নজরে আসে। নুরু মৃধা মুলাদী উপজেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি এবং কাজীরচর ইউনিয়ন পরিষদের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য বলে জানা গেছে। তাঁর আটক হওয়ার খবর স্থানীয় নির্বাচনী পরিবেশে তৎক্ষণাৎ প্রতিক্রিয়া সৃষ্টি

জামায়াত নেতার সঙ্গে বৈঠক, পদচ্যুত দুই সহকারি প্রিজাইজিং অফিসার

জামায়াত নেতার সঙ্গে বৈঠক, পদচ্যুত দুই সহকারি প্রিজাইজিং অফিসার

বরিশাল-উজিরপুরের হাবিবপুর ভোট কেন্দ্রে কেন্দ্রীয় নিয়ম ভঙ্গের অভিযোগে দুই সহকারী প্রিজাইডিং অফিসারকে বরখাস্ত করা হয়েছে। বুধবার রাত ১১টার দিকে মো. ওবায়েদুল ও আয়েশা নামের দুইজন কেন্দ্র থেকে অনুমতি ছাড়াই বের হন। পরে তারা উপজেলা জামাতের আমীরের বাসায় বৈঠক করেছেন বলে অভিযোগ ওঠে। স্থানীয়দের তথ্যানুযায়ী, ঘটনা জানার পর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার কাছে খবর দেন। অভিযোগ যাচাই শেষে নবনিযুক্ত

নির্বাচনে দায়িত্ব পালনকালে পৌলিং অফিসারের আকস্মিক মৃত্যু

নির্বাচনে দায়িত্ব পালনকালে পৌলিং অফিসারের আকস্মিক মৃত্যু

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময় দায়িত্ব পালনরত অবস্থায় মো. মুজাহিদুল ইসলাম নামের এক পোলিং অফিসার আকস্মিকভাবে মৃত্যুবরণ করেছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সিরাজুল ইসলাম অডিটোরিয়াম কেন্দ্রে ৫১ নম্বর ভোটকক্ষে দায়িত্ব পালনকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা দ্রুত তাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান, যেখানে কর্তব্যরত চিকিৎসক প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।