
প্রকাশ: ৩ মার্চ ২০২২, ২২:৩৯

নওগাঁর সাপাহার সীমান্তে সুন্দরইল বিওপির বিজিবি সিপাহী আত্মহত্যা করেছেন। নিহতের নাম তানভীর (২৬) । বৃহস্পতিবার সকালে তিনি আত্মহত্যা করেন।বিজিবি ও হাসপাতাল সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার সকালে ওই সিপাহী সকলের অজান্তে ক্যাম্প অভ্যন্তরে নিজের কাছে থাকা রাইফেল বুকে ঠেকিয়ে পা দিয়ে ট্র্যাগার চাপিয়ে আতœহত্যার জন্য গুলি কলেন।
সঙ্গে সঙ্গে ঘটনাটি জানতে পেরে সকাল ৭টার দিকে অন্যান্য সদস্যরা আহত তানভীরকে সাপাহার উপজেলা হাসপাতালে নিয়ে এলে প্রাথমিক চিকিৎসার শেষে বিজিবি সদস্যরা উন্নত চিকিৎসার জন্য রাজশাহীতে নিয়ে যাওয়ার জন্য দ্রুত তাকে গাড়ীতে তুলে হাসপাতাল ত্যাগ করে। এর পর রাজশাহীর উদ্দেশ্যে কিছু দূর যাওয়ার পর তানভীরের অবস্থা গুরুত্বর দেখে বিজিবি সদস্যরা পূনরায় তাকে সাপাহার হাসপাতালে নিয়ে আসে। এর পর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা: আবু হানিফ তাকে মৃত ঘোষনা করেন।
ভিষয়টি স্থানীয় সাপাহার থানায় জানানো হলে পুলিশ হাপাতাল এসে লাশের সুরতহাল রিপোর্ট তৈরী করেন। এ বিষয়ে জানতে চাইলে বিষয়টি একদমই অভ্যন্তরীণ দাবি করে নওগাঁ ১৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আসাদুজ্জামান বলেন, পারিবারিক কোন বিষয়ের ক্ষোভ থেকে এমন ঘটনা ঘটে থাকতে পারে। এর বেশি কিছু এখন বলতে পারছিনা।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) তারেকুর রহমান সরকার বলেন, তানভীর নামের ওই বিজিবি সদস্য তার নিজের কাছে থাকা রাইফেল দিয়ে গুলি চালায়। গুরুতর অবস্থায় সকাল ৭টার দিকে সহকর্মীরা স্থানীয় সাপাহার স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ডা: আবু হানিফ তাকে মৃত ঘোষনা করেন। ঘটনায় এরই মধ্যে একটি অপমৃত্যুর মামলা নেয়া হয়েছে বলেও জানান তিনি।আত্মহত্যাকারী সিপাহী তানভীর নড়াইল জেলার শেখ আরজুনুর এর ছেলে বলে জানা গেছে।