বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

জনদুর্ভোগবাংলাদেশ

দেবীদ্বারে পিচের রাস্তা কেটে ইটের সলিং; দুর্ভোগে পথচারীরা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ১ মার্চ ২০২২, ১:২০

শেয়ার করুনঃ
দেবীদ্বারে পিচের রাস্তা কেটে ইটের সলিং; দুর্ভোগে পথচারীরা

কুমিল্লা দেবীদ্বার উপজেলার সবচেয়ে ব্যস্ততম সড়ক ‘দেবীদ্বার-চান্দিনা রোড’টি এখন যেন এক মূর্তিমান জনদুভোর্গের নাম। জনদুর্ভোগ বাড়াতেই যেন পিচ ঢালা সড়কটির পাথরের ঢালাই উল্টে ফেলে বসানো হচ্ছে ইট-বালির সলিং। ১৮ ফুটের পিচের সড়ক কেটে করা হচ্ছে ১২ ফুট। সড়কটি কেটে সংকুচিত করায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয়রা। তারা মনে করছেন এতে পথচারীদের দুভোর্গ কমার চেয়ে দ্বিগুণ বৃদ্ধি পাবে।

স্থানীয় একাধিক ব্যক্তি জানান, দেবীদ্বার থেকে পার্শ্ববর্তি চান্দিনা উপজেলা সহ রাজধানী ঢাকায় যাওয়া আসার জন্য এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। পিচের রাস্তা কেটে ইটের সলিং করায় এতে যানজট যেমন বাড়বে, জন দুভোর্গও বাড়বে। এটি জনগণের সাথে তামাশা ছাড়া আর কিছুই না।

আরও

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

সরেজমিনে দেখা গেছে, সড়কের পিচের কার্পেটিং তুলে বালু ও  ইটের সলিং দেওয়া হচ্ছে। সড়কটির পাশে সরকারি খাদ্য গুদাম ও একটি সার এবং কৃষি বীজের গুদাম থাকায় প্রতিদিন আন্ত:জেলা ট্রাক এ রোড দিয়ে আসা যাওয়া করে। এছাড়াও এ সড়কের পাশে তিনটি হাসপাতাল ও একটি সিএনজি স্ট্যান্ড রয়েছে। এ রোডটি গুরুত্বপূর্ণ হওয়ায় ট্রাক ও অন্যান্য যানবাহন আসা যাওয়ার সময় দীর্ঘ যানজটের আশংকা করছেন স্থানীয় ব্যবসায়ীরা।

 

স্থানীয় ব্যবসায়ী কাজী ফরহাদ জানান, মানুষ সারা জীবন দেখেছে সড়কে ইটের সলিং তুলে পিচের রাস্তা করতে, আর এখানে তার উল্টোটাই হচ্ছে। সবচেয়ে ব্যস্ততম  দেবীদ্বার-চান্দিনা সড়কে পিচের রাস্তা তুলে ইটের সলিং এর কাজ হচ্ছে। এটি হাস্যকর।

আরও

মৃত্যুঝুঁকি জেনেও অর্ধলক্ষাধিক মানুষের পাহাড়ে বসবাস

দুর্ভোগ
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
মৃত্যুঝুঁকি জেনেও অর্ধলক্ষাধিক মানুষের পাহাড়ে বসবাস

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

ওই সড়কে চলাচলকারী মো. আবদুল হান্নান বলেন, ইটের সলিং একটি প্রাচীন পদ্ধতি। ইট-বালির সলিং সড়কটি সংকুচিত করায় বর্ষায় খানা-খন্দ আর  জলাবদ্ধতা দেখা দিবে।  দীর্ঘ যানজট সৃস্টি হবে, এতে মানুষের দুর্ভোগ কমার চেয়ে আরো বাড়বে।

 

ঠিকাদার মো. নাছির উদ্দিন বলেন, সড়কটি নিচু হওয়ায় ইটের সলিং করা হচ্ছে ৬/৭ মাস পর ঢালাই করা হবে।  আপনি আমাদের ওপরে কর্মকর্তাদের সাথে কথা বলুন, আমরা এর বেশি কিছু জানিনা।

খবর পেয়ে সোমবার দুপুরে পরিদর্শনে এসে দেবীদ্বার উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, আমি সংশ্লিষ্ট প্রকৌশলীর সাথে কথা বলেছি। এটি একটি জনগুরুত্বপূর্ণ রাস্তা। এ রাস্তাটি আরও সম্প্রসারণ করা হবে। এছাড়াও তিনি সড়ক সম্প্রসারণ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ রাখতে বলেন।

কুমিল্লা সড়ক ও জনপথ (সওজ)  বিভাগের উপ বিভাগীয় প্রকৌশলী মো. নাজমুল হোসাইন সাকিব বলেন, ইটের সলিংয়ের কাজটি স্থায়ী কাজ নয়, টেম্পরারী ভাবে করা হচ্ছে। আগামী ৬ মাস পর আবার নতুন করে টেন্ডার হলে ঠিকাদারী প্রতিষ্ঠান নিয়োগ দিয়ে ঢালাইয়ের কাজ করা হবে। তবে এটি প্রসেসিং হতে আনুমানিক এক দেড় বছর সময় লেগে যেতে পারে। তিনি আরও বলেন, প্রায় ৯৯ লক্ষ টাকা ব্যয়ে দেবীদ্বার-চান্দিনা সড়কটি নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে। এর মধ্যে দেবীদ্বার অংশটুকুর ৬০০ মিটার ইটের সলিংয়ে করা হবে।

জনপ্রিয় সংবাদ

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শোকযাত্রা শেষে মাশহাদে সমাহিত হচ্ছেন ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

শেখ হাসিনাকে ফেরাতে কূটনৈতিক ঘাটতি নেই, বললেন প্রতিমন্ত্রী

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

রেফারিং বিতর্কে থানায় অভিযোগ, ক্ষতিপূরণ চাইলেন নোয়াখালীর তরুণ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

শিশু ইরা হত্যা মামলায় বাবু শেখের মৃত্যুদণ্ডাদেশ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

চট্টগ্রাম বিভাগে বন্যা ও পাহাড়ধসে প্রাণহানি বেড়ে ৩৯, ক্ষতিগ্রস্ত প্রায় সাড়ে ৯ লাখ মানুষ

সর্বশেষ সংবাদ

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

মেসির সেরা ম্যাচের ভবিষ্যদ্বাণী, জয় নিয়ে নীরব জ্যোতিষী

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

পরীক্ষা শেষে সড়কে শিক্ষার্থীরা, শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ কর্মসূচি

কুঞ্জবনের কাঁচা রাস্তা পাকাকরণে গ্রামবাসীর মানববন্ধন ও আল্টিমেটাম

কুঞ্জবনের কাঁচা রাস্তা পাকাকরণে গ্রামবাসীর মানববন্ধন ও আল্টিমেটাম

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ইরানে পুনরায় নৌ অবরোধ জারি করল যুক্তরাষ্ট্র

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

ধলাই নদীতে নিখোঁজের ৪ দিন পর ভেসে উঠল মাসুক মিয়ার মরদেহ

এ সম্পর্কিত আরও পড়ুন

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

বজ্রপাতে দেশের বিভিন্ন জেলায় ১২ জন নিহত

দেশজুড়ে হঠাৎ বজ্রপাতের ঘটনায় রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত অন্তত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। বিভিন্ন জেলার প্রতিনিধিদের তথ্য অনুযায়ী, এ সময়ে একাধিক স্থানে বজ্রপাতের ঘটনায় প্রাণহানির পাশাপাশি অনেকেই আহত হয়েছেন। সবচেয়ে বেশি প্রাণহানির ঘটনা ঘটেছে গাইবান্ধা জেলায়, যেখানে পৃথক বজ্রপাতে পাঁচজনের মৃত্যু হয়েছে। জেলার সাদুল্লাপুর, সুন্দরগঞ্জ ও ফুলছড়ি উপজেলায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার ধোপাডাংগা এলাকায় বাড়ির বারান্দায়

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

কুয়াকাটায় খালের ভাঙা সেতুতে ২ বছর ধরে ঝুঁকিপূর্ণ চলাচল

পটুয়াখালীর কুয়াকাটার বড়হরপাড়া খালের উপর নির্মিত আয়রন সেতুটি ভেঙে পরার দুই বছর অতিক্রম করলেও নতুন সেতু নির্মাণ হয়নি। ফলে এলাকাবাসী ও পর্যটকরা অস্থায়ী কাঠের সেতু ব্যবহার করতে বাধ্য হচ্ছেন, যা ঝুঁকিপূর্ণ ও নড়বড়ে। স্থানীয়রা বলছেন, যে কোনো মুহূর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা রয়েছে। সরেজমিন দেখা গেছে, কলাপাড়া উপজেলার লতাচাপলী ইউনিয়নের বড়হরপাড়া খালের উপর ২০০৫ সালে নির্মাণ করা হয় এই আয়রন

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

খানাখন্দে ভরা গোয়ালন্দ পৌরসভার বাজার সড়ক, দুর্ভোগ

গোয়ালন্দ পৌর এলাকার বাজারের প্রধান সড়ক দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খানাখন্দে ভরে গিয়ে জনদুর্ভোগ চরমে পৌঁছেছে। কাগজে-কলমে প্রথম শ্রেণির পৌরসভা হলেও বাস্তবে নাগরিক সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন বাসিন্দারা। বিশেষ করে বাসস্ট্যান্ড থেকে তোড়াইড় মোড় পর্যন্ত প্রায় এক কিলোমিটার সড়কের বেহাল অবস্থা যানবাহন চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। সরেজমিনে দেখা গেছে, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হয়েছে। অটোরিকশা, মোটরসাইকেলসহ ছোট

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

আহসানগঞ্জ স্টেশনে আন্ত:নগর ট্রেনের স্টপেজ না থাকায় যাত্রীদুর্ভোগ চরমে

উত্তর জনপদের জেলা নওগাঁর আত্রাই উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশনে ঢাকাগামী আন্তঃনগর ট্রেনের পর্যাপ্ত স্টপেজ না থাকায় যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা যায়, সান্তাহার ও নাটোরের মাঝামাঝি অবস্থিত এ স্টেশন দিয়ে প্রতিদিন ৯ জোড়া আন্তঃনগর ট্রেন চলাচল করে। কিন্তু এর মধ্যে কেবল নীলসাগর এক্সপ্রেস ও দ্রুতযান এক্সপ্রেসের স্টপেজ রয়েছে। সীমিত আসনসংখ্যার কারণে অধিকাংশ যাত্রী টিকিট পান না। আত্রাই, রাণীনগর, বাগমারা ও সিংড়ার

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

লাউয়াছড়া জাতীয় উদ্যান: হঠাৎ গাড়ি পার্কিং বন্ধে বিপাকে পর্যটকরা

মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থিত লাউয়াছড়া জাতীয় উদ্যানের প্রবেশদ্বারে হঠাৎ করেই গাড়ি পার্কিং বন্ধ করা হয়েছে। পরিবেশ ও বন্যপ্রাণী সুরক্ষার কারণে বন বিভাগের এই সিদ্ধান্ত কার্যকর করা হলেও, এর ফলে পর্যটকেরা বড় ধরনের সমস্যায় পড়েছেন। স্থানীয় ও উদ্যান ভ্রমণকারীরা জানান, পূর্বে উদ্যানের প্রবেশদ্বারের কাছাকাছি গাড়ি পার্কিং করার ব্যবস্থা থাকলেও কোন প্রকার পূর্ব ঘোষণা ছাড়াই সম্প্রতি তা বাতিল করা হয়েছে। ফলে দূর-দূরান্ত থেকে আসা