শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬৯ কার্তিক, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

গাজীপুরে এক দিনে ৮ মরদেহ উদ্ধার

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৪ ফেব্রুয়ারি ২০২২, ১৬:১৪

শেয়ার করুনঃ
গাজীপুরে এক দিনে ৮ মরদেহ উদ্ধার

গাজীপুরে ২৪ ঘণ্টায় পৃথক স্থান থেকে ভিন্ন ভিন্ন ঘটনায় আটজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এর মধ্যে কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে ফাঁসির দণ্ডপ্রাপ্ত এক বন্দিও রয়েছেন। এ ছাড়া টঙ্গী পূর্ব থানায় তিনজন, কোনাবাড়ি ও কাশিমপুরে দুজন, পুবাইলে একজন এবং জেলা সদর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।গাজীপুর মহানগর পুলিশ, থানা, কারা কর্তৃপক্ষ ও হাসপাতাল থেকে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে।

বন্দির মৃত্যু

আরও

সাজেকে অবরোধ ঘিরে গোলাগুলি, আটকা পড়েছেন তিন হাজার পর্যটক

সাজেকে অবরোধ ঘিরে গোলাগুলি, আটকা পড়েছেন তিন হাজার পর্যটক

কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. গিয়াস উদ্দিন জানান, ২০১৬ সাল থেকে বন্দি ছিলেন একটি হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৪৫ বছর বয়সী মো. কালাম। বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

টঙ্গীতে তিন ঝুলন্ত মরদেহ

আরও

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩, আহত ১৬

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩, আহত ১৬

টঙ্গী পূর্ব থানা এলাকা থেকে দুই নারী ও এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত এ তিন মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ২০ বছর বয়সী হিরা আক্তার তন্নি, ১৯ বছর বয়সী অন্তরা ও ২১ বছর বয়সী নাঈম আহমেদ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01M1TJ1Y03SG5Y5HBJA4PJG3XC.PNG

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাবেদ মাসুদ জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত টঙ্গীর দত্তপাড়া, বনমালা শান্তিবাগ ও গাজীপুরা কাজীবাড়ি এলাকা থেকে তিনজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রত্যেকেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

পুবাইলে সড়ক দুর্ঘটনা

গাজীপুর মহানগরীর পুবাইলে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতনামা এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটার দিকে পুবাইল রেলস্টেশন এলাকায় রাস্তা পারাপারের সময় গাড়িচাপায় তিনি মারা যান।পুবাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত নারী মানসিক ভারসম্যহীন ছিলেন। পুবাইল রেল স্টেশন এলাকায় ঘোরাফেরা করতেন তিনি।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

কোনাবাড়ি ও কাশিমপুরে দুজনের ঝুলন্ত মরদেহ

নগরীর কোনাবাড়ি ও কাশিমপুর এলাকা থেকে দুজনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এদের মধ্যে একজন বৃদ্ধা অন্যজন যুবক। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে কোনাবাড়ি বাঘিয়া ডিশপুকুর পাড় এলাকা থেকে এক বৃদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। ৬৫ বছর বয়সী রাবিয়া বেগম ওই এলাকার নাজিমুদ্দিনের স্ত্রী।

কোনাবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন (ওসি) মো. আবু সিদ্দিক জানান, বৃহস্পতিবার ভোর ৫টা থেকে সকাল ৮টার মধ্যের কোনো এক সময় নিজ ঘরে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন তিনি। ময়নাতদন্তের জন্য মরদেহ শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

কীটনাশক পানে মৃত্যু

গাজীপুর সদর থানার বাড়িয়া ইউনিয়নে বিষপানে এক ব্যাক্তি মারা গেছেন। ৪০ বছর বয়সী মৃত কাশেম কাজী কমুন গ্রামের জালাল উদ্দিনের ছেলে।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহতাব উদ্দিন জানান, বুধবার রাত ১২টার দিকে অজ্ঞাত কারণে কীটনাশক পান করেন কাশেম কাজী। তাৎক্ষণিক স্বজনরা তাকে শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষার পর রাত ১টার দিকে কাশেম কাজীকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।

      

সর্বশেষ সংবাদ

রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ

রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিজস্ব: শামা ওবায়েদ

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

মিথ্যাচার করে সরকারকে বিব্রত করার চেষ্টা করছেন গোলাম পরওয়ার: রিজভী

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

সরকারের ব্যর্থতা ও অপকর্মের দায় বিরোধী দল নেবে কেন: ডা. শফিকুর রহমান

সরকারের ব্যর্থতা ও অপকর্মের দায় বিরোধী দল নেবে কেন: ডা. শফিকুর রহমান

জনপ্রিয় সংবাদ

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

নবাবগঞ্জে গাছ কেটে ডাকাতি, আন্তঃজেলা চক্রের আট সদস্য গ্রেপ্তার

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

বিশ্বযোগ প্রকল্প নারীদের আত্মনির্ভরশীল ও উদ্যোক্তা হিসেবে গড়ে তুলবে: হাসনাত আব্দুল্লাহ

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

পাঁচবিবিতে শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ, কারাগারে অভিযুক্ত

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

যেদিন ইরানে হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

পিএইচপির নিরাপত্তাত্রুটিতে বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ, সাইবার হামলার আশঙ্কা

এ সম্পর্কিত আরও পড়ুন

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

রুমিন ফারহানা ও সরাইল থানার ওসির বাদানুবাদ, পুলিশের জিডি

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা ও সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়ার মধ্যে বাদানুবাদের ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সরাইল থানায় এ জিডি করা হয়। এ ছাড়া সংসদ সদস্যের সঙ্গে থানায় যাওয়া ব্যক্তিদের তালিকা তৈরি করছে পুলিশ। ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোহাম্মদ আরাফাতুল ইসলাম সাংবাদিকদের জিডির বিষয়টি নিশ্চিত করেছেন।

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

গরু চুরিতে বাধা, নবাবগঞ্জে যুবককে কুপিয়ে দুই গরু লুট

দিনাজপুরের নবাবগঞ্জে গরু চুরিতে বাধা দেওয়ায় সবুজ মিয়া (৪০) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও ছুরিকাঘাত করে দুটি গরু লুট করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার ৩ নম্বর গোলাপগঞ্জ ইউনিয়নের ছোট মহেশপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুরি হওয়া গরু দুটির আনুমানিক বাজারমূল্য ১ লাখ ৬০ হাজার টাকা। আহত সবুজ ওই গ্রামের তৈয়ব আলীর ছেলে। পারিবারিক ও

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩, আহত ১৬

শ্রীনগরে এক্সপ্রেসওয়েতে বাস খাদে, নিহত ৩, আহত ১৬

মুন্সীগঞ্জের শ্রীনগরে ঢাকা–মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রেলিং ভেঙে পানিভর্তি খাদে পড়েছে দর্শনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস। এ দুর্ঘটনায় তিনজন নিহত ও ১৬ জন আহত হয়েছেন। শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৩টার দিকে এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে হাসাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। মুন্সীগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মুহাম্মদ সফিকুল ইসলাম জানান, চুয়াডাঙ্গা থেকে ঢাকাগামী বাসটি একটি কাভার্ড ভ্যানকে ওভারটেক করার

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বাসায় ফেরার পথে ফকির জহির রহমান (৪০) নামে যুবদলের এক নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাত ১০টার দিকে উপজেলার চর কিশোরগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত জহির উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন যুবদলের সভাপতি ছিলেন। সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল বারিক হত্যাকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জহিরের পৈতৃক নিবাস আড়াইহাজার উপজেলায় হলেও তিনি বেশ

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

২২ দিনের নিষেধাজ্ঞা, সরকারি চালও জোটেনি ৩ হাজার ২৯৪ জেলের

ইলিশ আহরণে ২২ দিনের নিষেধাজ্ঞায় কর্মহীন হয়ে পড়েছেন ঝালকাঠির ৭ হাজার ৪৯৪ জন জেলে। তাঁদের মধ্যে সরকারি পুনর্বাসন সহায়তা হিসেবে ২৫ কেজি করে চাল পেয়েছেন মাত্র ৪ হাজার ২০০ জন। ফলে ৩ হাজার ২৯৪ জন জেলে এবার চালের সহায়তা থেকে বাদ পড়েছেন। মাছ ধরতে না পারায় আয় বন্ধ, অন্যদিকে ঋণের কিস্তি ও সংসারের খরচ—সব মিলিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটছে তাঁদের। জেলেদের