
প্রকাশ: ১ ফেব্রুয়ারি ২০২২, ১৯:৩৯

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ষষ্ঠ ধাপে চার ইউনিয়নের নির্বাচনে নৌকার দু'জন ও স্বতন্ত্র প্রার্থী দু'জন বিজয়ী হয়েছেন। সোমবার (৩১ জানুয়ারি)সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ইভিএম পদ্ধতিতে শান্তি পূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ২ টি ইউনিয়নে নৌকা মনোনীত প্রার্থী ২ টি ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী জয় লাভ করেছেন। ওই দিন রাতে বেসরকারি ফলাফল ঘোষণার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ঘোড়াঘাট উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং অফিসার শাহজাহান মানিক।
নির্বাচনে উপজেলার ১ নং বুলাকিপুর ইউপিতে সদের আলী খন্দকার (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার ৬৬৬ ভোট, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মাফুজার রহমান (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন সাত হাজার ৩৩১ ভোট।
২ নং পালশা ইউপিতে স্বতন্ত্র প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান কবিরুল ইসলাম (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন পাঁচ হাজার ৪৫০ ভোট, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী মনিরুজামান মিঠু (মোটরসাইকেল) প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৪১৪ ভোট।৩ নং শিংড়া ইউপিতে স্বতন্ত্র প্রার্থী সাজজাদ হোসেন (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৩৩১ ভোট, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী রুহুল আমিন (অটোরিকশা) প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৬১৭ ভোট।

কোনো ট্যাগ পাওয়া যায়নি

৪ নং ঘোড়াঘাট ইউপিতে আসাদুজামান ভুট্টু (নৌকা) প্রতীক নিয়ে পেয়েছেন তিন হাজার ৮০ ভোট, তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আলিফ হাসান অভি (আনারস) প্রতীক নিয়ে পেয়েছেন দুই হাজার ২৬ ভোট।নির্বাচন অফিসের তথ্য মতে, উপজেলার চার ইউনিয়নে মোট ভোটার সংখ্যা ৭৮ হাজার ৫৪৩ জন, মোট ভোট কেন্দ্রে ৩৬টি, চেয়ারম্যান পদে ২৫ জন, মেম্বর পদে ১৭৫ জন এবং মহিলা সংরক্ষিত আসনে ৬০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন।