
প্রকাশ: ৩১ জানুয়ারি ২০২২, ২২:৪০

তাহিরপুর উপজেলার বলদার হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজের সময় এক্সভেটরের সঙ্গে থাকা ট্রাক চাপায় এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার দুপুর ২ টায় বাদাঘাট ইউনিয়নের দক্ষিণ ধরুন গ্রামের সম্মুখে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত শিশু ধরুন গ্রামের আবুল কালাম এর পুত্র রাহাত মিয়া (৭)।
নিহত শিশুর চাচা জাকির হোসাইন জানান, দুপুর ২টায় বাড়ির সম্মুখে আমার ভাতিজা খেলতে যায়। এ সময় বাঁধ নির্মাণ কাজে নিয়োজিত মাটি বহনকারি ট্রাক ভাতিজাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।