
প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২২, ২৩:১৪

জয়পুরহাটের পাঁচবিবিতে শতাধিক দরিদ্র শীতার্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। উপজেলার বিভিন্ন ইউনিয়নে আওয়ামীলীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডঃ রোকেয়া সুলতানা উদ্যোগে দরিদ্র শীতার্থ মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়। এরই অংশ হিসাবে আজ মঙ্গলবার দুপুরে ধরঞ্জী হাইস্কুল চত্ত্বরে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাঁচবিবি উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র আলহাজ্ব হাবিবুর রহমান হাবিব।
এসময় অন্যান্যদের মধ্য সিনিয়র সহ-সভাপতি গোলাম মোর্তুজার রহমান,যুগ্ম সাধারণ সম্পাদক ও বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, ধরঞ্জী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সফিকুল ইসলাম,ধরঞ্জী ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহরাব হোসেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফ আলী, ইউনিয়ন কমিউনিটি পুলিশিং কমিটির সদস্য সচীব মাহমুদুল হাসান, সাংগাঠনিক সম্পাদক গোলাম মোক্তাদিরসহ অনেকে উপস্থিত ছিলেন।
