
প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২২, ২১:৪৭

রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সোমবার (১৭ জানুয়ারি) অ্যাটর্নি জেনারেল নিজেই এ তথ্য নিশ্চিত করেন।তিনি বলেন, গতকাল করোনা টেস্ট করলে রেজাল্ট পজিটিভ আসে। এখন বাসায় আইসোলশনে আছি। শারীরিক ভাবে সুস্থ আছেন বলে জানান তিনি।
২০২০ সালের ৮ অক্টোবর রাষ্ট্রপতি আব্দুল হামিদ তাকে অ্যাটর্নি জেনারেল হিসেবে নিয়োগ প্রদান করেন। তিনি সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি আমিন উদ্দিনের আগে দুই মেয়াদে সমিতির সম্পাদক ছিলেন। ২০১৯-২০ মেয়াদে তিনি সমিতির সভাপতি ছিলেন।সর্বশেষ ২০২০-২১ মেয়াদে তিনি সমিতির সভাপতি নির্বাচিত হন। তিনি প্রয়াত অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলমের জুনিয়র সহকর্মী হিসেবে কাজ করেছেন। আমিন উদ্দিন মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় জন্মগ্রহণ করেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি