
প্রকাশ: ১৬ জানুয়ারি ২০২২, ২২:৩৪

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে শেষ বেলায় ভোট দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য শামীম ওসমান।রোববার (১৬ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টায় সিটি করপোরেশনের ১৩ নম্বর ওয়ার্ডের আদর্শ স্কুল কেন্দ্রের ৩০১ নম্বর কক্ষে ভোট দেন তিনি।
এর আগে ভোট শুরুর পর থেকে দুপুর পর্যন্ত শামীম ওসমানের দেখা না মেলায় তার ভোট দেওয়া নিয়ে সাধারণ মানুষের মধ্যে সংশয় দেখা দেয়। অবশেষ সেই সংশয় দূর করে ভোট শেষ হওয়ার ৩০ মিনিট আগেই ভোট দিয়েছেন তিনি।শামীম ওসমান যখন ভোট দিতে আসেন তখন কেন্দ্র প্রায় ফাঁকা হওয়ার পথে ছিল। ভোটাররা আগেই ভোট দিয়ে চলে গেছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি