
প্রকাশ: ১৩ জানুয়ারি ২০২২, ৪:২৩

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ৩০ জন ভিক্ষুককে একটি করে ছাগল ও একটি করে কম্বল দেয়া হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে উপজেলা সমাজ সেবা কার্যালয় চত্বরে কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ রেজাউল করিম প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ভিক্ষুকদের হাতে ছাগল ও কম্বল তুলে দেন। পরে জেলা প্রশাসক সেবা গ্রহিতাদের জন্য জনবান্ধব অভ্যর্থনা কক্ষের উদ্বোধন করেন।
এ সময় উপজেলা চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার দীপক কুমার দেব শর্মা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহীনুর আলম প্রমুখ উপস্থিত ছিলেন।

উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জামাল হোসেন জানান, ভিক্ষুক পুনর্বাসন কার্যক্রমের আওতায় ৩০ জন ভিক্ষুককে একটি করে ছাগল ও একটি করে কম্বল দেয়া হয়েছে।