
প্রকাশ: ১২ জানুয়ারি ২০২২, ২:৪৩

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদকসেবনের দায়ে মিরাজ হোসেন (৩০) নামে এক মাদকসেবীকে পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রম্যমাণ আাদালত। মিরাজ উপজেলার গাড়াবাড়ি গ্রামের মৃত জহের আলীর ছেলে।বুধবার (১২ জানুয়ারি) দুপুরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছা. ইশরাত জাহান।
তিনি বলেন, মিরাজ দুপুরে উপজেলার গাড়াবাড়ি উত্তরপাড়ায় একটি মসজিদের পাশে মাদকসেবন করছিল। এসময় পুলিশ সংবাদ পেয়ে মিরাজকে মাদকসেবন করা অবস্থায় আটক করেন। এরপর ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পাঁচ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১’শ টাকা জরিমানা করা হয়।

কোনো ট্যাগ পাওয়া যায়নি