
প্রকাশ: ৯ জানুয়ারি ২০২২, ২২:৪২

টাঙ্গাইল জেলার সদর থানার পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় রবিবার সকালে র্যাবের অভিযানে ১৬০বোতল ফেন্সিডিলসহ মোঃ হাসানুর রহমান ও মোঃ লিমন হোসেন নামে দুই মাদক কারবারি আটক। আটককৃত দুই যুবকের বাড়ি যশোর জেলার মনিরামপুর থানায়।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি আভিযানিক দল তার নেতৃত্বে রবিবার (০৯ জানুয়ারি) সকাল ১০ টায় টাঙ্গাইল জেলার সদর থানার পুরাতন বাসষ্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হাসানুর রহমান (২৯), মোঃ লিমন হোসেন (৩০), এর নিকট থেকে ১৬০ (একশত ষাট) বোতল ফেন্সিডিল সহ হাতেনাতে আটক করে
আসামীদেরকে উদ্ধারকৃত ফেন্সিডিল সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিলে তারা জানায় যে, বহুদিন ধরে মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয় করে আসছে।আটককৃত আসামীদ্বয়ের বিরুদ্ধে টাঙ্গাইল জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৪ (গ) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
