
প্রকাশ: ৮ জানুয়ারি ২০২২, ২০:৫৯

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আরবী ভাষা ও সাহিত্য বিভাগের আয়োজনে "আরবি মহাকাব্য, রচয়িতা ও উপস্থাপন রীতি" বিষয়ক পিএইচডি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।শনিবার (০৮ জানুয়ারি) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক আ.ব.ম. মুখলেছুর রহমান সেমিনার লাইব্রেরিতে পিএইচডি সেমিনারটি অনুষ্ঠিত হয়।
বিভাগের সভাপতি (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. আব্দুল মালেক-এর সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি ছিলেন কলা অনুষদের ডিন ও সাবেক উপাচার্য অধ্যাপক ড. মোঃ হারুন-উর-রশিদ আসকারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গবেষণা তত্ত্বাবধায়ক এবং আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল মোত্তালিব। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মাহফুজুর রহমান ও অধ্যাপক ড. মোঃ মাহবুবুর রহমান।
বিভাগের অধ্যাপক ড. মোঃ কামরুল হাসান-এর সঞ্চালনায় দুইদিন ব্যাপি এ সেমিনারের আজ দ্বিতীয় দিনে "আহমাদ মুহাররমের দিওয়ানু মাজদিল ইসলাম ও অন্যান্য আরবি মহাকাব্য: পরিচিতি, বিষয় ও বৈশিষ্ট্য পর্যালোচনা" সম্পর্কে গবেষণা উপস্থাপন করেন গবেষক আব্দুল মোক্তাদের।

এসময় সেমিনারে আরো উপস্থিত ছিলেন আরবী ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. মোঃ আব্দুল্লাহ, আল-হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ.কে.এম. ওয়ালিউল্লাহ, অধ্যাপক ড. মোঃ আখতার হুসাইন, ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মোঃ মেহের আলী, আল-কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. এ.বি.এম. সিদ্দিকুর রহমান আশরাফি, আরবী বিভাগের অধ্যাপক ড. মোঃ ওবায়দুল ইসলাম, অধ্যাপক ড. এ.কে. এম. মফিজুল ইসলাম, অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল গনি, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মোঃ ফিরোজ আল মামুন ও ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহকারী অধ্যাপক মোঃ হাফিজুল ইসলাম'সহ অন্যান্য বিভাগের শিক্ষকবৃন্দ।
কোনো ট্যাগ পাওয়া যায়নি