বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬২৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

লোভ-লালসায় পা পিছলে পড়ে যেয়ো না, ছাত্রলীগকে প্রধানমন্ত্রী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৫ জানুয়ারি ২০২২, ২২:৪

শেয়ার করুনঃ
লোভ-লালসায় পা পিছলে পড়ে যেয়ো না, ছাত্রলীগকে প্রধানমন্ত্রী

 ছাত্রলীগ নেতা-কর্মীদের লোভ-লালসার ঊর্ধ্বে থাকার পরামর্শ দিয়ে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, ‘ছাত্র রাজনীতি থেকেই রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠে। খেয়াল রাখবে লোভের বশবর্তী হয়ে পা পিছলে পড়ে যেয়ো না।বুধবার (০৫ জানুয়ারি) ছাত্রলীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশ মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সে অংশ নেন প্রধানমন্ত্রী।

ছাত্রলীগের সাংগঠনিক অভিভাবক আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেন, ‘রাজনৈতিক নেতা হিসেবে যারা নিজেদের প্রতিষ্ঠিত করতে চাও তাদের আদর্শ নিয়ে সততার সঙ্গে প্রগতির পথে এগিয়ে যেতে হবে। ’শেখ হাসিনা বলেন, ‘ছাত্র রাজনীতি থেকেই তো রাজনৈতিক নেতৃত্ব গড়ে ওঠে। সেটাও মাথায় রাখতে হবে। কাজেই নিজেদের নেতৃত্ব হিসেবে গড়ে তুলতে গেলে সেভাবেই কাজ করতে হবে। তোমরা সেভাবে নিজেদের গড়ে তুলবে আদর্শবান কর্মী হিসেবে। খেয়াল রাখবে কোনো লোভের বশবর্তী হয়ে পা পিছলে পড়ে যেও না। ’

আরও

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

১৩ ঘন্টার ব্যবধানে স্বামী-স্ত্রীর মৃত্যু, স্তব্ধ এলাকা

‘নিজেকে শক্ত করে সততার পথে থেকে এগিয়ে যাবে, সংগঠনকে শক্তিশালী করবে, জাতির পিতার আদর্শ নিয়ে কাজ করবে। মুক্তিযুদ্ধের চেতনায় কাজ করবে। সেভাবেই নেতৃত্ব গড়ে উঠবে। ’তিনি বলেন, ‘ছাত্রলীগকে সবসময় আমি এটাই বলবো যে, ছাত্রলীগকে সবসময় আর্দশ নিয়েই গড়ে তুলতে হবে। ক্ষমতার লোভ-লালসা, এগুলোর ঊর্ধ্বে উঠে নিজেদের আর্দশবান কর্মী হিসেবে গড়ে তুলতে হবে। জাতির পিতার আদর্শটা যদি একবার ধারণ করা যায় তবে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়া কঠিন কাজ নয়। ’

ছাত্রলীগের প্রত্যেকটা নেতা-কর্মীকে শিক্ষার ওপর জোর দেওয়ার নির্দেশ দিয়ে  শেখ হাসিনা বলেন, ছাত্রলীগের মূলমন্ত্রই হচ্ছে শিক্ষা। প্রতিটি ছাত্রলীগ নেতা-কর্মীকে প্রকৃত শিক্ষা গ্রহণ করতে হবে। এই শিক্ষা সেই শিক্ষা নয় যে, কোনোমতে পয়সা বানানোর শিক্ষা না, শিক্ষাটা অন্তর থেকে অনুধাবন করতে হবে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ’ছাত্রলীগের আরেকটি মূলমন্ত্র হচ্ছে শান্তি—কাজেই ছাত্রলীগকে সেটা মনে রাখতে হবে সন্ত্রাস-জঙ্গিবাদ, দুর্নীতি এ সমস্ত কিছু থেকে দূরে থাকতে হবে। কখনো যেন কোনো ছাত্র বা যুবসমাজ এই সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতির সঙ্গে সম্পৃক্ত না হয়। ’

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

তেঁতুল গাছের মগডালে নিখোঁজ বৃদ্ধা !

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘করোনা একটা শিক্ষা দিয়ে গেছে মানুষকে, ধন সম্পদ কোনো কিছু কাজে লাগে না। অর্থসম্পদ কোনো কিছু কাজে লাগে না। মানুষকে যেমন হঠাৎ করে মরতে হয় আবার সম্পদ বানালেও যে সেগুলো কোনো কাজেই লাগে না, করোনা কিন্তু সেই শিক্ষা দিয়ে গেছে সবাইকে। কাজেই অহেতুক অর্থের পেছনে না ছুটে মানুষের জন্য কাজ করা একজন রাজনৈতিক নেতার কাজ। সেটাই মাথায় রাখতে হবে। ’

উন্নত জাতি গঠনে শিক্ষার গুরুত্ব তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, ‘একটা জাতিকে যদি দারিদ্র্যমুক্ত করতে হয়, শিক্ষা হচ্ছে সবচেয়ে বড় হাতিয়ার। জাতির পিতা বঙ্গবন্ধু বলেছিলেন শিক্ষায় যে অর্থ ব্যয় সেটা হচ্ছে বিনিয়োগ। সেই অর্থটা কাজে লাগে। শিক্ষিত জাতি ছাড়া কখনো একটা উন্নত জাতি হওয়া সম্ভব না। শিক্ষার ওপর আমরা গুরুত্ব দিয়েছি। শিক্ষা বহুমুখী করা সেই ব্যবস্থাটাও আমরা নিয়েছি। ’

অশিক্ষিত নেতৃত্ব একটি দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায় মন্তব্য করে আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘আমি কারো নাম বলবো না, একটু বলতে চাই শুধু—অল্প শিক্ষিত বা স্বশিক্ষিত বা অশিক্ষিত নেতৃত্ব একটা দেশকে ধ্বংসের দিকে নিয়ে যায়। আজকে সেই ধ্বংসস্তূপ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত করেছি। ’

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

শিক্ষিত তরুণদের চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার আহ্বান জানিয়ে টানা তিনবারের সরকারপ্রধান বলেন, ‘একজন শিক্ষিত ছেলে-পেলে বেকার থাকতে পারে না। সাথে সাথে আমাদের যুবসমাজ, তরুণ প্রজন্ম তাদের আমরা বিভিন্নভাবে উৎসাহ দিচ্ছি যে, নিজে চাকরির পেছনে ঘুরে না বেড়িয়ে নিজেদের উদ্যোক্তা হতে হবে। চাকরি দেওয়ার যোগ্যতা অর্জন করতে হবে। তার জন্য যা যা সুযোগ আমরা তা সৃষ্টি করে দিয়েছি। ’

ছাত্রলীগকে আরও শক্তিশালী করার তাগিদ দিয়ে শেখ হাসিনা বলেন, ‘একটা কথা আমি ছাত্রলীগকে বলবো, সংগঠনটা গড়তে হবে। কারণ এই সংগঠনেই থাকে শক্তি। আমি ’৮১ সালে এসে হাতে নিয়েছিলাম যে, প্রত্যেকটা সহযোগী সংগঠনকে গড়ে তোলা। আর নিজের দলকে আগে গড়ে তোলা। ক্ষমতায় যাওয়া তখনই যখন আমি মনে করবো যে, হ্যাঁ আমি আমার দেশের মানুষের জন্য কাজ করবার শক্তি নিয়ে ক্ষমতায় যেতে পারছি তখনই। ’

‘তার আগে যেনতেনভাবে ক্ষমতায় যাওয়ার চেষ্টা কখনো করিনি, করবোও না। আমার লক্ষ্যই ছিল, আমার ক্ষমতায় যাওয়া দেশের মানুষের জন্য কাজ করবো। সেভাবেই ক্ষমতায় আসতে সক্ষম হয়েছি এবং কাজও করেছি। ’একটি মহল দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে মন্তব্য করে শেখ হাসিনা বলেন, ‘তারা তো দেশের মানুষের ভাগ্যের কথা চিন্তা করে না। কাজেই তারা ষড়যন্ত্রের সঙ্গে জড়িত থাকে। কিন্তু নীতি আদর্শ নিয়ে চললে আর সৎ পথে চললে পরে যেকোনো বাধা অতিক্রম করা যায়। সেটা প্রমাণ করেছি আমরা। ’

তিনি বলেন, ‘আমাদের দেশের কিছু মানুষ সবসময়, সেই দেশ সৃষ্টির পর থেকে কোনো একটা প্রভু খুঁজে নিয়ে তাদের পদলেহন করতে ব্যস্ত থাকে। তাদের কোনো আত্মমর্যাদাবোধ নাই, তাদের নিজের প্রতি কোনো আত্মবিশ্বাস নাই। এদের দিয়ে দেশের মানুষের কল্যাণ হয় না। ’কৃষিবিদ মিলনায়তন প্রান্তে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আব্দুর রহমান, ছাত্রলীগ সভাপতি আল-নহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

সর্বশেষ সংবাদ

এক সপ্তাহেই ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশা ট্রাম্পের

এক সপ্তাহেই ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশা ট্রাম্পের

শক্তিশালী হচ্ছে দেশের রিজার্ভ, পৌঁছেছে ৩৫.৩৩ বিলিয়ন মার্কিন ডলারে

শক্তিশালী হচ্ছে দেশের রিজার্ভ, পৌঁছেছে ৩৫.৩৩ বিলিয়ন মার্কিন ডলারে

শ্রীমঙ্গলে স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়ম, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো শিক্ষার্থী

শ্রীমঙ্গলে স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়ম, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো শিক্ষার্থী

রাজশাহীর বিভিন্ন এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ

রাজশাহীর বিভিন্ন এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ

পানছড়িতে গুলিতে নিহত যুবক, ইউপিডিএফ–গণতান্ত্রিকের কর্মী দাবি

পানছড়িতে গুলিতে নিহত যুবক, ইউপিডিএফ–গণতান্ত্রিকের কর্মী দাবি

এ সম্পর্কিত আরও পড়ুন

শ্রীমঙ্গলে স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়ম, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো শিক্ষার্থী

শ্রীমঙ্গলে স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়ম, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো শিক্ষার্থী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচিতে ভয়াবহ অনিয়ম, অব্যবস্থাপনা ও নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ উঠেছে। সরকারের বরাদ্দকৃত পুষ্টিকর খাবার শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর কথা থাকলেও বাস্তবে অনেক বিদ্যালয়ে সরবরাহ করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ বনরুটি, দুর্গন্ধযুক্ত দুধ, নষ্ট ডিম ও কাঁচা কলা। এতে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে অভিযোগ অভিভাবক ও শিক্ষকদের। প্রাথমিক ও গণশিক্ষা

রাজশাহীর বিভিন্ন এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ

রাজশাহীর বিভিন্ন এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ

রাজশাহীতে জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১০ মে থেকে টানা ১৩ দিন বিভিন্ন এলাকায় প্রতিদিন ছয় ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১

পানছড়িতে গুলিতে নিহত যুবক, ইউপিডিএফ–গণতান্ত্রিকের কর্মী দাবি

পানছড়িতে গুলিতে নিহত যুবক, ইউপিডিএফ–গণতান্ত্রিকের কর্মী দাবি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স-মিলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ি থেকে বের হওয়ার

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

সেন্টমার্টিন ও টেকনাফে বিদেশি মদ ও পাচারপণ্যসহ আটক ১৩

কক্সবাজারের সেন্টমার্টিন ও টেকনাফ এলাকায় পৃথক দুটি বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ বিদেশি মদ এবং মায়ানমারে পাচারের উদ্দেশ্যে নেওয়া নিত্যপ্রয়োজনীয় পণ্য উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। এসব অভিযানে মোট ১৩ জনকে আটক করা হয়েছে। বুধবার (৬ মে) বিকেলে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গত মঙ্গলবার (৫ মে) ভোর ৪টার

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

সামান্য বৃষ্টিতে হাঁটু পানি, থমকে যায় সরাইলের জনজীবন

ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল উপজেলায় প্রবেশের অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক সরাইল–অরুয়াইল সড়কের বেহাল অবস্থার কারণে স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও শিক্ষার্থীরা দীর্ঘদিন ধরে চরম দুর্ভোগ পোহাচ্ছেন। উচালিয়াপাড়া মোড় থেকে বড় দেওয়ানপাড়া গোরুস্তান পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে পিচঢালাই উঠে গিয়ে তৈরি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। সামান্য বৃষ্টি হলেই সড়কজুড়ে হাঁটুসমান পানি জমে চলাচল প্রায় অচল হয়ে পড়ে। স্থানীয়দের অভিযোগ, পাশের প্রধান খাল দখল করে দোকান