
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২২, ২০:৩০

পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে মানিকগঞ্জের দৌলতপুরের বাচামারা ইউনিয়নের বাচামারা ভোটকেন্দ্রে সংঘর্ষে এক নারী নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (৫ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার ওই কেন্দ্রে এ ঘটনা ঘটে। নিহত ৫০ বছরের ওই নারীর নাম ছলেমন খাতুন। তার বাড়ি বাচামারা গ্রামে।

শিবালয় সার্কেলের সহকারী পুলিশ সুপার তানিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, আজ বুধবার দুপুর সাড়ে ১২ টার দিকে হঠাৎ করে ভোট কেন্দ্রে সংঘর্ষ বাধে। এ সময় সংঘর্ষের মধ্যে পড়ে ওই নারী নিহত হন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি