
প্রকাশ: ৫ জানুয়ারি ২০২২, ১৭:৪১

ঘন কুয়াশার কারণে দেশের গুরুত্বপূর্ণ নৌরুট রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়ায় বুধবার রাত দেড়টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় ঘাট কতৃপক্ষ। সকাল ১০ টায় কুয়াশার ঘনত্ব কমে আসলে দীর্ঘ সাড়ে ৮ ঘন্টা পর পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে।

এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে যানবাহনের লম্বা সারি তৈরি হয়। পারের অপেক্ষায় আটকে পড়ে যাত্রীবাহী বাস, পণ্যবাহী ট্রাক, প্রাইভেটকার ও রোগী বহনকারী অ্যাম্বুলেন্সসহ অন্তত কয়েকশ যানবাহন। এছাড়াও প্রচণ্ড শীতে চরম ভোগান্তিতে পড়ে বয়স্ক ও শিশু যাত্রীরা।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
