
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২২, ২১:৫৫

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী মহিলা কলেজে নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুরে কলেজটির স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ছাত্রীদের কলেজের পক্ষ থেকে ফুল দিয়ে বরণ করে নেয়া হয়।নবীনবরণ অনুষ্ঠানে ভূরুঙ্গামারী মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ খালেদুজ্জামান, উপাধ্যক্ষ সাইফুল বারী খান সহ সহকারী অধ্যাপক ও প্রভাষকগণ উপস্থিত ছিলেন।
নবীনবরণ অনুষ্ঠানে অধ্যক্ষ খালেদুজ্জামান বলেন, ‘ভূরুঙ্গামারী মহিলা কলেজ উপজেলার একমাত্র স্বতন্ত্র নারী শিক্ষা প্রতিষ্ঠান। নারী শিক্ষার উন্নয়নে কলেজটি গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে। স্নাতক (সম্মান) কোর্স চালু হওয়ায় উপজেলার মেধাবী ছাত্রীরা স্বল্প খরচে উচ্চ শিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছে।'

কোনো ট্যাগ পাওয়া যায়নি