
প্রকাশ: ৩ জানুয়ারি ২০২২, ১৮:৫৫

টাঙ্গাইল সদরের রাবনা বাইপাস এলাকা হতে ৩ জানুয়ারি ভোর রাতে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে মোঃ আবু হানিফ(৩৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে টাঙ্গাইল র্যাব-১২। মোঃ আবু হানিফ(৩৮) চট্টগ্রাম জেলার সীতাকুন্ড থানার রহমতপুর গ্রামের মৃত- রহিম উল্লাহর ছেলে ।এসময় তার কাছ থেকে ৮ (আট) কেজি গাঁজা ০১টি মোবাইল, ০১টি সিম কার্ড এবং নগদ টাকা-২,৬৬০ টাকা সহ হাতেনাতে আটক করে।
র্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইল এর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন আজ সকালে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, ০৩ জানুয়ারি রাত্রী ০৩.৪৫ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে র্যাবের একটি আভিযানিক দল টাঙ্গাইল জেলার সদর থানার রাবনা বাইপাস এলাকায় সিএনজি রিফুয়েলিং স্টেশন লিঃ এর সামনে হাইওয়ে রাস্তার উপর অভিযান পরিচালনা করে ধৃত আসামী মোঃ আবু হানিফকে ৮ (আট) কেজি গাঁজা ০১টি মোবাইল, ০১টি সিম কার্ড এবং নগদ টাকা-২,৬৬০ টাকা সহ হাতেনাতে আটক করে
আসামীকে উদ্ধারকৃত গাঁজা সম্পর্কে জিজ্ঞাসাবাদ করিলে সে জানায় যে, বহুদিন ধরে মাদকদ্রব্য গাঁজা অবৈধভাবে সীমান্তবর্তী বিভিন্ন জেলা হতে সংগ্রহ পূর্বক টাঙ্গাইল জেলার বিভিন্ন এলাকায় বিভিন্ন মাদক ব্যবসায়ীদের নিকট তাদের চাহিদা অনুযায়ী মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে। ধৃত আসামীর বিরুদ্ধের টাঙ্গাইল জেলার সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন এর ৩৬ (১) এর ১৯ (ক) ধারায় একটি মামলা রুজু করা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি