বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬২৪ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

দেবীদ্বারের ১৫ ইউনিয়নে নির্বাচনী হাওয়া

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২ জানুয়ারি ২০২২, ১:৭

শেয়ার করুনঃ
দেবীদ্বারের ১৫ ইউনিয়নে নির্বাচনী হাওয়া

কুমিল্লা (উঃ) জেলার দেবীদ্বার উপজেলায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে মাঠে নেমেছেন নির্বাচনী প্রার্থিরা। ৭ই ফেব্রোয়ারী সপ্তম দফার ১৩৮ টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর উপজেলার ১৫টি ইউপির আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেতে ইতোমধ্যে তারা নির্বাচনী মাঠে কোমর বেঁধে নেমে পড়েছেন। 

তবে দলীয় মনোনয়ন প্রত্যাশিরা আওয়ামীলীগের নেতৃত্ব দ্বন্দ্বে প্রার্থীরা হতাশ। দেবীদ্বার আ’লীগে এমপি রাজী মোহাম্মদ ফখরুল বনাম আ’লীগ কুমিল্লা(উঃ) জেলা সাধারন সম্পাদক আলহাজ¦ রোশন আলী মাষ্টার ও উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ গ্রুপে বিভক্ত।

আরও

রাজশাহীর বিভিন্ন এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ

রাজশাহীর বিভিন্ন এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ

অবশ্য দেবীদ্বারের আওয়ামী রাজনীতি ২০১০ সালের উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে ‘মামা-ভাগ্নের’ দ্বন্দ্ব শুরু হয়। মামা সাবেক মন্ত্রী, এমপি, প্যানাল স্পিকার ও সচিব এবং বর্তমান কুমিল্লা (উঃ) জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এবিএম গোলাম মোস্তফা বনাম ভাগ্নে সাবেক উপ-মন্ত্রী ও সংসদ সদস্য এবং বর্তমান আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা মন্ডলীর সদস্য এ,এফ,এম ফখরুল মূন্সীর মধ্যে আধিপত্বের দ্বন্দ্ব শুরু হয়। 

বর্তমানে ওই দুই নেতা এবিএম গোলাম মোস্তফা’র সেল্টারে রওশন-কালাম এবং এ,এফ,এম ফখরুল মূন্সীর সেল্টারে নিজ পুত্র বর্তমান সংসদ সদস্য রাজী মোহাম্মদ ফখরুল গ্রুপ রয়েছেন। এদের নিয়ন্ত্রণে আ’লীগ ও এর অঙ্গসংঠনগুলোও বিভক্ত হয়ে আছে। ভিন্ন মতের রাজনৈতিক দলের দলীয় কর্মকান্ডের ঘাটতির কারনে নিজ দলের মধ্যে প্রায়ই সংঘাত লেগে আছে।

আরও

শ্রীমঙ্গলে স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়ম, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো শিক্ষার্থী

নির্বাচনী হাওয়া
https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg
শ্রীমঙ্গলে স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়ম, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো শিক্ষার্থী

নৌকা প্রতীকের প্রত্যাশীরা এখন উভয় সংকটে। কার কাছে গেলে প্রতীক পাবে না পাবে বা নির্বাচনে ঠকা-জেতা নিয়ে শংকা প্রকাশ করেছেন একাধিক মনোনয়ন প্রত্যাশি।

এদিকে স্ব স্ব প্রার্থীর পক্ষে থেকে প্রচার-প্রচারণা শুরু হয়েছে। তবে এবার দৌড়-ঝাঁপ শুরু হবে রাজধানী কেন্দ্রীক। কারন ২ জানুয়ারী হতে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় হতে দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করে জমা দিতে বলা হয়েছে। 

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

সরেজমিনে বিভিন্ন ইউনিয়নে ঘুরে দেখা গেছে, তফসিল ঘোষণার পর সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা সামাজিক, সাংস্কৃতিক ও ধর্মীয় অনুষ্ঠানে উপস্থিত হয়ে কুশল বিনিময় করে তাঁরা নিজেদের প্রার্থিতার কথা ঘোষণা দিচ্ছেন। পাশাপাশি দলীয় সমর্থন নিজের দখলে রাখতে লবিংয়েও পিছিয়ে নেই তারা। স্ব-স্ব এলাকায় শুরু করেছেন নির্বাচনী মতবিনিময়, উঠান বৈঠক ও ভোটারদের সঙ্গে কুশল বিনিময়। সব মিলিয়ে ১৫টি ইউনিয়নের সবকটি গ্রাম ও গ্রাম্য হাট-বাজারে এখন নির্বাচনী হাওয়া জোরে-শোরেই বইতে শুরু করেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ঘোষিত তফসিল অনুযায়ী, সসপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ সময় আগামী ১২ই জানুয়ারী, মনোনয়ন বাছাই ১৫ জানুয়ারী এবং প্রত্যাহার ২২ জানুয়ারী আর ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ই ফেব্রোয়ারী।

অপরদিকে, আগামী ২ জানুয়ারী হতে ৪ জানুয়ারী সকাল ১০ টা হতে বিকেল ৫ টার মধ্যে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে চেয়ারম্যান প্রার্থীদের মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে অনুরোধ করেছেন ২৯শে ডিসেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে দলের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া। 

এ বিষয়ে দেবীদ্বার উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ,কে,এম মনিরুজ্জামান (মাষ্টার) জানিয়েছেন, চেয়ারম্যান পদে প্রতিটি ইউনিয়নে রয়েছেন একাধিক প্রার্থী। ১৫ ইউনিয়নে চেয়ারম্যান পদে অন্তত একশতের কাছাকাছি প্রার্থী আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশা করেছেন। আমরা ইতিমধ্যে ১২টি ইউনিয়নে বর্ধিত সভা করে তৃনমুলের মতামতের ভিত্তিতে প্রার্থী তালিকা করেছি এবং বাকি তিনটি সম্পন্ন করে জেলা নেতৃবৃন্দের কাছে পাঠিয়ে দেব, জেলা তা যাচাই বাছাই করে কেন্দ্রে পাঠাবে।

কুমিল্লা (উঃ) জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব রোশন আলী (মাষ্টার) বলেন, প্রতিটা ইউনিয়ন হতে ৩-৪ জনের নাম কেন্দ্রীয় কার্যালয়ে পাঠানো হবে। তবে এর মধ্যে নিজ নিজ এলাকার জনপ্রিয়তা ও দলের পরিক্ষিত নেতা এবং মুল ধারার প্রার্থীদের মূল্যায়ন করা হবে। তবে ইতিমধ্যে কয়েকটি ইউনিয়নে তৃনমুলের প্রার্থী বাছাইয়ে কিছু অনিয়ম এবং বিতর্কিত ব্যাক্তিদের নাম সন্নিবেশীত হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে, সেগুলিও তদন্ত করে দেখে কেন্দ্র পাঠানো হবে।

সর্বশেষ সংবাদ

সিরাজগঞ্জে ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বরিশালে আনিতা হত্যা মামলার প্রধান আসামি অবশেষে গ্রেফতার

বরিশালে আনিতা হত্যা মামলার প্রধান আসামি অবশেষে গ্রেফতার

ছাত্ররাজনীতিতে ভাই মেইনটেইন সংস্কৃতি চান না হাসনাত

ছাত্ররাজনীতিতে ভাই মেইনটেইন সংস্কৃতি চান না হাসনাত

এক সপ্তাহেই ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশা ট্রাম্পের

এক সপ্তাহেই ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির আশা ট্রাম্পের

শক্তিশালী হচ্ছে দেশের রিজার্ভ, পৌঁছেছে ৩৫.৩৩ বিলিয়ন মার্কিন ডলারে

শক্তিশালী হচ্ছে দেশের রিজার্ভ, পৌঁছেছে ৩৫.৩৩ বিলিয়ন মার্কিন ডলারে

জনপ্রিয় সংবাদ

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

প্রাইজবন্ডের ১২৩তম ড্র অনুষ্ঠিত, বিজয়ী নম্বর ঘোষণা

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

নাফ নদীতে সাত জেলে আবারো অপহরণ

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম যার যার, অধিকার সবার-প্রধানমন্ত্রী তারেক রহমান

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

নবাবগঞ্জে ভুয়া সনদে চাকরি করার অভিযোগে ফেরত দিতে হচ্ছে সাড়ে চৌদ্দ লাখ টাকা

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

কলাপাড়ায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের সরকারি সহায়তা প্রদান

এ সম্পর্কিত আরও পড়ুন

সিরাজগঞ্জে ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জে ১৮০ বোতল স্ক্যাফসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জের সলঙ্গায় ১৮০ বোতল স্ক্যাফসহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১২ এর সদস্যরা। এসময় একটি মোটরসাইকেলও জব্দ করেছে।  বৃহস্পতিবার (৭ মে) সকালে গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে র‍্যাব জানায়, বুধবার (৬ মে) সকাল সাড়ে ১০ টায় র‌্যাব-১২ সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানাধীন হাটিকুমরুল বাজার হইতে সলঙ্গাগামী রাস্তায় ওভারব্রীজের পশ্চিম পার্শ্ব এলাকায় একটি

বরিশালে আনিতা হত্যা মামলার প্রধান আসামি অবশেষে গ্রেফতার

বরিশালে আনিতা হত্যা মামলার প্রধান আসামি অবশেষে গ্রেফতার

বরিশালে নারী শিক্ষার্থী সানজিদা কবির আনিতা হত্যা মামলার প্রধান অভিযুক্ত মো. মাইনুল ইসলাম হিমুকে গ্রেফতার করেছে র‍্যাব-৮। বৃহস্পতিবার (৭ মে) সকাল সাড়ে ৯টার দিকে বরিশালের উজিরপুর উপজেলার ইসলাদী টোল প্লাজার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। র‍্যাব-৮ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গ্রেফতার হওয়া মাইনুল ইসলাম হিমু (৩২) ঝালকাঠি সদর উপজেলার কাঠপট্টি এলাকার বাসিন্দা। তিনি দীর্ঘদিন বরিশাল নগরীর

শ্রীমঙ্গলে স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়ম, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো শিক্ষার্থী

শ্রীমঙ্গলে স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়ম, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো শিক্ষার্থী

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পরিচালিত স্কুল ফিডিং (মিড-ডে মিল) কর্মসূচিতে ভয়াবহ অনিয়ম, অব্যবস্থাপনা ও নিম্নমানের খাদ্য সরবরাহের অভিযোগ উঠেছে। সরকারের বরাদ্দকৃত পুষ্টিকর খাবার শিক্ষার্থীদের হাতে পৌঁছানোর কথা থাকলেও বাস্তবে অনেক বিদ্যালয়ে সরবরাহ করা হচ্ছে মেয়াদোত্তীর্ণ বনরুটি, দুর্গন্ধযুক্ত দুধ, নষ্ট ডিম ও কাঁচা কলা। এতে কোমলমতি শিক্ষার্থীদের স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়েছে বলে অভিযোগ অভিভাবক ও শিক্ষকদের। প্রাথমিক ও গণশিক্ষা

রাজশাহীর বিভিন্ন এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ

রাজশাহীর বিভিন্ন এলাকায় ১৩ দিন বিদ্যুৎ বন্ধ

রাজশাহীতে জরুরি উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য আগামী ১০ মে থেকে টানা ১৩ দিন বিভিন্ন এলাকায় প্রতিদিন ছয় ঘণ্টা করে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো)। নেসকোর রাজশাহী বিক্রয় ও বিতরণ বিভাগ-৫ এর নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে ৩৩ কেভি ও ১১

পানছড়িতে গুলিতে নিহত যুবক, ইউপিডিএফ–গণতান্ত্রিকের কর্মী দাবি

পানছড়িতে গুলিতে নিহত যুবক, ইউপিডিএফ–গণতান্ত্রিকের কর্মী দাবি

খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মো. ইমন হোসেন (২৫) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৭ মে) ভোর আনুমানিক ৬টার দিকে উপজেলার ইসলামপুর এলাকার একটি স-মিলের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় আতঙ্ক ও উত্তেজনা বিরাজ করছে। নিহত ইমন হোসেন পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের বাসিন্দা রুহুল আমিনের ছেলে বলে জানা গেছে। স্থানীয় সূত্র জানায়, সকালে বাড়ি থেকে বের হওয়ার