
প্রকাশ: ১ জানুয়ারি ২০২২, ২৩:৭

মাদারীপুরের ডাসার উপজেলা সদরে একটি রাস্তায় চলাচলে বাঁধা দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনার প্রতিবাদে স্থানীয়রা এক মানববন্ধন কর্মসূচী পালন করেছে। আজ শনিবার দুপুরে উপজেলা শহরের চৌরাস্তায় ঘন্টাব্যাপী এই কর্মসূচী পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, ডাসার উপজেলার শহরের ৮ নং ওয়ার্ডে ১৯৯৫ সালে ডাসার ইউনিয়ন পরিষদে সৈয়দ বেলায়েত হোসেন চেয়ারম্যান থাকাকালে প্রায় ৩থশ মিটার দৈর্ঘ্যে একটি মাটির রাস্তা স্থানীয়দের চলাচলের সুবিধার্থে নির্মাণ করা হয়। এরপর ২০০২ সালে সৈয়দ মনির আহমেদ চেয়ারম্যান থাকাকালে ওই রাস্তায় ইট বসানো হয়।
রাস্তাটি ব্যবহার করে এই এলাকার ৫ টি পরিবার চলাচল করে আসছিল। কিন্তু সম্প্রতি ওই রাস্তা নির্মাণের সময়ে জমি প্রদানকারী আজাদ হাওলাদার ও বাবু হাওলাদারের প্রদানকৃত জমির অংশ উপজেলার শহরের মূল সড়কের সামনের অংশে পড়ে। এতে রাস্তার সামনের অংশের মালিক আজাদ ও বাবু রাস্তাটির শেষ অংশের পরিবারদের সাথে দ্বন্ধের জেরে চলাচলে করতে বাঁধা সৃষ্টি করে আসছে। বিষয়টি ডাসার থানায় কয়েক মাস আগে লিখিত অভিযোগ দিলেও ভুক্তভোগী পরিবারগুলো সমাধান পায়নি। প্রশাসনের কাছে দ্রুত রাস্তায় চলাচলের সমাধানের দাবী করেন বক্তারা।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন স্থানীয় সাবেক ইউপি সদস্য বাদল মাতুব্বর, সৈয়দ তাসলিমা খানম, সৈয়দ জাহিদুল করিম, সৈয়দ আকরাম হোসেন, সৈয়দ কামাল হোসেন ও কাজী আবুল বাশারসহ অন্যরা।
