শনিবার, ২৫ জুলাই, ২০২৬১১ শ্রাবণ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

টাকা দিতে অপারগতা, প্রার্থীতা বাতিলের অভিযোগ

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ২৩:৩০

শেয়ার করুনঃ
টাকা দিতে অপারগতা, প্রার্থীতা বাতিলের অভিযোগ

বগুড়ার শেরপুরে টাকা দিতে অপারগতা প্রকাশ করায় নিয়োগের প্রার্থীতা বাতিলের অভিযোগ উঠেছে। উপজেলার শাহবন্দেগী ইউনিয়নের উচরং বন্দে আলী উচ্চ বিদ্যালয়ে ১ জন পরিচ্ছন্নতাকর্মী ও ১ জন নিরাপত্তাকর্মী নিয়োগ পরীক্ষার ক্ষেত্রে এ ঘটনা ঘটে। বুধবার বিকেল ৪টায় অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষায় ভুক্তভোগী সনি আলম, নয়ন আলী ও  বিপ্লব হোসাইন ওই স্কুলের পরিচ্ছন্নতা কর্মী পদে আবেদন করেছিলেন।

ভুক্তভোগীদের অভিযোগ, গত ১০ নভেম্বর স্থানীয় একটি পত্রিকায় ওই স্কুলের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হলে তারা নিয়ম অনুসরণ করে আবেদন করেন। এর কিছুদিন পরে তারা জানতে পারেন, আবেদন পত্রে স্বাক্ষর না থাকার কারণে তাদের বাছাই প্রক্রিয়া থেকে বাদ দেওয়া হেেয়ছে। তবে চাহিদা মোতাবেক টাকা দিতে না পারার কারনেই তাদেরকে নিয়োগ পরীক্ষা থেকে দূরে রাখা হয়েছে বলে তারা দাবি করেন। তারা বলেন স্কুলের ম্যানেজিং কমিটি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার যোগসাজসে মো. ফেরদৌস আলম নামে প্রার্থীর কাছ থেকে ৫শতক জায়গা যার আনুমানিক মূল্য ১০ লক্ষ টাকা এবং নিরাপত্তাকর্মী পদে মো. আল-আমিন নামের প্রার্থীর কাছ থেকে নগদ ১২লক্ষ টাকার বিনিময়ে নিয়োগের পায়তারা করছে।

আরও

মাদকমুক্ত পানছড়ি গড়তে কঠোর অবস্থানে দুই সংগঠন

মাদকমুক্ত পানছড়ি গড়তে কঠোর অবস্থানে দুই সংগঠন

এ বিষয়ে আবেদনকারী নয়ন আলী বলেন, আমার আবেদ পত্রে স্বাক্ষর ছিল। তার ফটোকপিও আমার কাছে আছে। কিন্তু স্কুল কর্তৃপক্ষ ভুয়া আবেদনপত্র তৈরি করে স্বাক্ষর না থাকার মিথ্যা অভিযোগ করছে। আমি টাকা দিতে অস্বীকার করায় তারা আমাকে বাদ দিয়েছেন। তারা আগে থেকেই প্রধান শিক্ষকের চাচাতো ভাই ফেরদৌস আলমকে ৫শতক জায়গার বিনিময়ে পরীক্ষার আগেই নিয়োগ দানের সিদ্ধান্ত নিয়েছে। এই বিষয়ে এলাকার সকলেই অবগত আছেন বলে তিনি জানান। তাই নিয়োগ পরীক্ষা বাতিল করার জন্য প্রশাসনের প্রতি দাবি জানান।

একই দাবি সনি আলমের। তিনি বলেন, আবেদন করার কয়েকদিন পর জানতে পারি আমার আবদেন পত্র বাতিল করা হয়েছে। আমি মৌখিকভাবে কারণ জানতে চাইলে কর্তৃপক্ষ জানাতে অপারগতা প্রকাশ করে। এরপর আমি গত ১৪ ডিসেম্বর আমার আইনজীবীর মাধ্যমে লিগ্যাল নোটিশ প্রেরণ করি। কিন্তু কর্তৃপক্ষ আমার নোটিশের জবাব না দিয়েই ২৯ ডিসেম্বর গোপনে নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে।

প্রার্থীতা বাতিল
https://enews71.com/storage/ads/01KTB48CFAEJRYTN4T9G053ER9.png

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

আরও

নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের বাসিন্দারা

নেছারাবাদে ভাঙনে বিলীন রাজাবাড়ি-জিলবাড়ি সড়ক, দুর্ভোগে পাঁচ গ্রামের বাসিন্দারা

এদিকে নিয়োগ পরীক্ষার বিষয়ে অবগত নন বলে দাবি করেছেন স্কুলের ম্যানেজিং কমিটির সদস্য মিন্টু সরকার ও গোবিন্দ চন্দ্র সরকার। তারা বলেন, আমাদেরকে না জানিয়ে হঠাৎ করেই বুধবার নিয়োগ পরীক্ষা নেওয়া হয়েছে। তবে আর্থিক লেনদেনের বিষয়ে তারা অবগত নন বলে তারা জানান। তারা বলেন, ম্যানেজিংক কমিটি তাদের সাথে কোন পরামর্শ না করেই কার্যক্রম পরিচালনা করে।

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

অভিযোগ অস্বীকার করে স্কুলের প্রধান শিক্ষক মো. ছেলিম উদ্দিন বলেন, আবেদন পত্রে স্বাক্ষর না থাকার কারণে তাদের প্রার্থীতা বাতিল করা হয়েছে। আমরা সনি আলমের লিগ্যাল নোটিশের জবাবও দিয়েছি। আর্থিক লেনদেনের অভিযোগ ভিত্তিহীন। 

স্কুলের নিয়োগ নির্বাচনী বোর্ডের সদস্য ও শেরপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ নজমুল ইসলাম বলেন, আমরা মেধার ভিত্তিতেই নির্বাচিত প্রার্থীদের নিয়োগ প্রদান করব। এখানে আর্থিক লেনদেন বা স্বজনপ্রীতির কোন সুযোগ নেই।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ময়নুল ইসলাম বলেন, নিয়োগের বিষয়ে আমি অবগত নই। এর জন্য আলাদা কর্তৃপক্ষ রয়েছে। তবে সুনির্দিষ্ট কোন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বিশ^স্ত সূত্রে জানা যায় বুধবারের নিয়োগ প্রক্রিয়ায় অভিযোগ ওঠা দুই প্রার্থীকেই নির্বাচিত করা হয়েছে। এ বিষয়ে স্কুলের প্রধান শিক্ষকের সাথে পুণঃরায় যোগাগের চেষ্টা করা হলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়। 

সর্বশেষ সংবাদ

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

জনপ্রিয় সংবাদ

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

টেকনাফ বর্ডার গার্ড সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

সরাইলের প্রধান সড়ক ভাঙনে চরম দুর্ভোগে হাজারো মানুষ

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

দেবীদ্বারে মাদকবিরোধী অভিযানে আটক ৭, ইয়াবা উদ্ধার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

রাষ্ট্রপতির পদত্যাগের পর ভারপ্রাপ্ত দায়িত্বে স্পিকার

কুলাউড়ায় পুলিশের অভিযানে উদ্ধার চোরাই গরু, গ্রেপ্তার ৬

কুলাউড়ায় পুলিশের অভিযানে উদ্ধার চোরাই গরু, গ্রেপ্তার ৬

এ সম্পর্কিত আরও পড়ুন

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

ঝালকাঠিতে কালভার্ট নির্মাণে অনিয়মের অভিযোগ, বিল পরিশোধের পরই ধস

ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লারহাট ইউনিয়নের মালুহার এলাকায় বাংলাদেশ কৃষি উন্নয়ন করপোরেশন (বিএডিসি) বাস্তবায়িত প্রায় ২৪ লাখ ৭৬ হাজার টাকার একটি কালভার্ট নির্মাণ প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। নির্মাণকাজ শেষ হওয়ার পর এবং প্রায় পুরো বিল পরিশোধের অল্প সময়ের মধ্যেই কালভার্টের দুই পাশের সংযোগ সড়কের ইটের সলিং দেবে গিয়ে ধসে পড়েছে। এতে নির্মাণকাজের মান ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা। সরেজমিনে দেখা

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

পাঁচবিবিতে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

সুন্দর, সুশৃঙ্খল পরিস্কার পরিচ্ছন্ন বাংলাদেশ গড়ার দৃঢ় প্রত্যয়কে সামনে রেখে  জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপুর ইউনিয়নে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন করেছেন আটাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আ স ম সামছুল আরেফিন আবু চৌধুরী। শনিবার (২৫ জুলাই) দুপুরে আটাপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে উচাই–পাঁচবিবি সড়কের পাশে বাজিতপুর নামকস্থানে এ কর্মসূচির উদ্বোধন করা হয়। কর্মসূচির আওতায় সড়কের দুই পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে পরিবেশ পরিচ্ছন্ন রাখার

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

নলছিটিতে মাদক নিয়ে ছাত্রদল নেতাসহ দুইজন আটক

ঝালকাঠির নলছিটিতে পৃথক মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির এক সদস্য এবং ২০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে পরিচালিত এ অভিযানের পর শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, শুক্রবার রাতে নলছিটি শহরের সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে গাঁজা সেবনের সময় পৌর ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য আদনান রুবেল (২৮)কে আটক করা হয়। তিনি

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

ইনানীতে কোটি টাকার ইয়াবাসহ নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা আটক

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ৪ হাজার ৫০০ পিস ইয়াবাসহ টেকনাফ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাফিজ উল্লাহকে আটক করেছে বাংলাদেশ কোস্ট গার্ড। জব্দ করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২২ লাখ ৫০ হাজার টাকা বলে জানিয়েছে কর্তৃপক্ষ। জানা গেছে, শুক্রবার (২৪ জুলাই) সকাল আনুমানিক ১০টার দিকে কোস্ট গার্ড স্টেশন ইনানী গোপন সংবাদের ভিত্তিতে মেরিন ড্রাইভ সংলগ্ন এলাকায় একটি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

চা শ্রমিকের ওপর হামলার প্রতিবাদে শ্রীমঙ্গলে মানববন্ধন ও দুই ঘন্টা কর্মবিরতি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার জাগছড়া চা বাগানের এক শ্রমিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন চা শ্রমিকরা। শনিবার (২৫ জুলাই) সকালে বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের উদ্যোগে উপজেলার ৮ নম্বর কালিঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগানের চা কারখানার সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে দুই শতাধিক শ্রমিক অংশ নেন। মানববন্ধনে বক্তব্য দেন