
প্রকাশ: ৩০ ডিসেম্বর ২০২১, ২০:৪৩

নড়াইলের লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী দুই বন্ধুর মৃত্যু হয়েছে।বুধবার সন্ধ্যার পর কালনা-নড়াইল সড়কের লোহাগড়া পৌর এলাকার মাইটকুমড়া এলাকায় ওই দুর্ঘটনা ঘটে।নিহত হাসান পারভেজ (৪৪) উপজেলার শালনগর ইউনিয়নের চরশালনগর গ্রামের আতিয়ার রহমানের ছেলে ও মশিউর রহমান ভূঁইয়া (৪৩) লোহাগড়া পৌর এলাকার লোহাগড়া দক্ষিণ পাড়ার আব্দুল হক ভূঁইয়ার ছেলে। তাঁরা পেশায় ব্যবসায়ী।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বৃহস্পতিবার কালনায় মধুমতীতে নির্মাণাধীন সেতু দেখতে গিয়েছিলেন দুই বন্ধু। সেখান থেকে ফেরার পথে মোটরসাইকেল চালাচ্ছিলেন মশিউর রহমান। হাসান পারভেজ পেছনে বসা ছিলেন।

মাইককুমড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে তাঁদের মোটরসাইকেল সড়কের পাশের একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে দুজনই গুরুতর আহত হন। তাদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখান থেকে যশোর নেওয়ার পথে হাসান পারভেজের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল সাড়ে ১০টার দিকে যশোরের একটি বেসরকারি হাসপাতালে মশিউর রহমানের মৃত্যু হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি