
প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ২০:১৯

মহান বিজয় দিবস, বিজয়ের সুবর্ণজয়ন্তী ও মুজিববর্ষ উদযাপন উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ দের "বিজয়ী বীর সম্মাননা প্রদানের অনুষ্ঠান আয়োজন করা হয়। বৃহস্পতিবার(৩০ডিসেম্বর) সকালে মাদারীপুর পৌরসভা র আয়োজনে পৌরসভা কম্পলেক্স মাঠে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মাদারীপুর জেলা পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেল, স্থানীয় সরকারের উপ পরিচালক আজাহারুল ইসলাম,পৌরসভার সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা খলিলুর রহমান খান, মাদারীপুর পৌরসভা কাউন্সিলার, বীর মুক্তিযোদ্ধা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিক।

আলোচনা শেষে মাদারীপুরের ২৪ জন শ্রদ্ধাভাজন বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সম্মাননা পদক তুলে দেওয়া হয় এবং মহান বিজয় দিবসের সুবর্ণ জয়ন্তী ও মুজিববর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিশেষ চাহিদা সম্পন্ন শিশুসহ বিজয়ী ১৭২ জনকে পুরস্কার প্রদান করা হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি