বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬২৫ বৈশাখ, ১৪৩৩
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

সব সময় অজু অবস্থায় থাকার ফজিলত ও মর্যাদা

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২১, ১৬:৩

শেয়ার করুনঃ
সব সময় অজু অবস্থায় থাকার ফজিলত ও মর্যাদা

অজু হচ্ছে পবিত্রতা অর্জনের অন্যতম মাধ্যম। এটি অনেক ফজিলতপূর্ণ ইবাদতও বটে। শুধু তা-ই নয়, অজু অবস্থায় ঘুমানোর ফজিলতও অনেক বেশি। সব সময় অজু অবস্থায় থাকার ব্যাপারে ইসলামের সুস্পষ্ট দিকনির্দেশনাও রয়েছে। কী সেই সব দিকনির্দেশনা?

শুধু নামাজ কোরআন তেলাওয়াত হজ ও ওমরার জন্যই ওজু অবস্থায় থাকা প্রয়োজন এমনটি নয় বরং সব সময় অজু অবস্থায় থাকার ফজিলত ও মর্যাদা অনেক বেশি।  আল্লাহ তাআলা পবিত্র অবস্থায় থাকা ব্যক্তিদের ভালোবাসেন। কোরাআনুল কারিমে মহান আল্লাহ ঘোষণা করেন-

আরও

শ্রীমঙ্গলে স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়ম, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো শিক্ষার্থী

শ্রীমঙ্গলে স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়ম, স্বাস্থ্যঝুঁকিতে হাজারো শিক্ষার্থী

اِنَّ اللّٰهَ یُحِبُّ التَّوَّابِیۡنَ وَ یُحِبُّ الۡمُتَطَهِّرِیۡنَ

‘নিশ্চয়ই আল্লাহ তাআলা তওবাকারী এবং পবিত্রতা অবলম্বনকারীদের ভালোবাসেন।’ (সুরা বাকারা : আয়াত ২২২)

আরও

পানছড়িতে গুলিতে নিহত যুবক, ইউপিডিএফ–গণতান্ত্রিকের কর্মী দাবি

পানছড়িতে গুলিতে নিহত যুবক, ইউপিডিএফ–গণতান্ত্রিকের কর্মী দাবি

সব সময় অজু অবস্থায় থাকার আমলটি অনেক গুরুত্বপূর্ণ। হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর বিশেষ আমলও ছিল এটি। তিনি সব সময় অজু অবস্থায় থাকতেন। আর যখনই অজু করতেন সঙ্গে দুই রাকাত নামাজ আদায় করতেন। কানজুল উম্মালে এসেছে-রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মেরাজের রাতে জান্নাতেও বেলাল রাদিয়াল্লাহু আনহু হাটাচলায় জুতার শব্দ শুনতে পেয়েছিলেন। হাদিসে এসেছে-

কোনো ট্যাগ পাওয়া যায়নি

https://enews71.com/storage/ads/01KQAG1VP3BB73V7HDE2DKRZ1X.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01KQAGP3MQSHQ8RXANFF54S1W4.jpg

হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেলাল রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ‘তোমার সর্বোত্তম আমল সম্পর্কে আমাকে বল, আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনতে পেয়েছি। বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, আমার সর্বোত্তম আমল হলো, আমি রাতে অথবা দিনে যখনই পবিত্রতা অর্জন করি তখনই তার দ্বারা সাধ্যমত নামাজ আদায় করে থাকি।’

সব সময় অজু অবস্থায় থাকার অনেক ফজিলত বর্ণিত হয়েছে হাদিসে। তাহলো-

১. রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি মহান আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিপূর্ণভাবে অজু সম্পাদন করে, (তার জন্য) ফরজ নামাজগুলোর মধ্যবর্তী সময়ে সংঘটিত গুনাহের কাফফারা হয়ে যায়।’ (মুসলিম)

২. হজরত আনাস রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলেছিলেন, ‘হে ছেলে!   সম্ভব   হলে সবসময়   অজু   অবস্থায় থাক। কেননা মৃত্যুর ফেরেশতা অজু অবস্থায়  যার রূহ কবজ করবে; তার শাহাদাতের  মর্যাদা লাভ হয়।’ (বায়হাকি)

https://enews71.com/storage/ads/01KQAFXVCPZYMHSTP1NK7D37C5.jpg

৩. সব সময় অজুর সঙ্গে থাকা ব্যক্তি হাশরের ময়দানে উজ্জ্বল চেহারার হবে। হাদিসে পাকে এসেছে-

হজরত নুয়াইম মুজমির রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আমি হজরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। এরপর তিনি অজু করে বললেন, ‘আমি আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে বলতে শুনেছি, কেয়ামতের দিন আমার উম্মাতকে এমন অবস্থায় আহ্বান করা হবে যে, অজুর প্রভাবে তাদের হাত-পা ও মুখমণ্ডল ঝলমল করতে থাকবে। তাই তোমাদের মধ্যে যে এ ঝলমলতা বাড়িয়ে নিতে চায় সে যেন বেশি বেশি অজু করে।’ (মুসলিম, মুসনাদে আহমাদ)

৪. এমনকি বিশ্রামের জন্য শয্যাগ্রহণের সময় অজু করে বিশ্রাম নিলে বা ঘুমালেও রয়েছে বিশেষ ফজিলত। হাদিসে এসেছে হজরত বারা ইবনে আযিব হতে বর্ণিত তিনি বলেন, রাসুলু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে বলেছেন,

إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلَاةِ ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الْأَيْمَنِ

‘যখন তুমি তোমার শয্যা গ্রহণের ইচ্ছা করবে, তখন সালাতের ন্যায় অজু করে ডান কাত হয়ে শয়ন করবে।’ (বুখারি ও মুসলিম)

৫. যে ব্যক্তি পবিত্রাবস্থায় (অজু অবস্থায় ) ঘুমায় তার সাথে একজন ফেরেশতা নিয়োজিত থাকে। অতঃপর সে ব্যক্তি ঘুম থেকে জাগ্রত হওয়ার সাথে সাথেই আল্লাহ্‌র সমীপে ফেরেশতাটি প্রার্থনায় বলে থাকে, হে আল্লাহ্‌! তোমার অমুক বান্দাকে ক্ষমা করে দাও, কেননা সে পবিত্রাবস্থায় ঘুমিয়েছিল।’ (আল ইহসান ফি তাকরিব, ইবনে হিব্বান)

সুতরাং মানুষের উচিত সব সময় অজু অবস্থায় থাকা। এমনকি ঘুমাতে যাওয়ার সময়ও অজু অবস্থায় ঘুমানো। অজু অবস্থায় থাকার মাধ্যমে হাদিসে উল্লেখিত ফজিলত অর্জন করাই মুমিন মুসলমানের কাজ।আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে তার ভালোবাসা পাওয়ার জন্য পবিত্র অবস্থায় থাকার তাওফিক দান করুন। হাদিসের উপর আমল করার তাওফিক দান করুন। আমিন।

এ সম্পর্কিত আরও পড়ুন

গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ী-স্থানীয়রা

গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ী-স্থানীয়রা

রাজবাড়ীর গোয়ালন্দে ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ওজোপাডিকো) একটি বড় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। বিদ্যুৎ অফিসের মাত্র ২০০ গজ দূরে সংঘটিত এ ঘটনায় এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার (৭ মে) রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে গোয়ালন্দ উপজেলার তেনাপঁচা মোড় ডাইভিশন এর সামনে বৈদ্যুতিক খুঁটির ওপর থেকে ট্রান্সফরমারটি চুরি হয় বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে দোকান খুলতে

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় শত বছরের পুরনো নারায়নপুর খালের ওপর অবৈধভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। খালের উপর মসজিদ-মাদ্রাসা-মক্তব ভবন, টয়লেটের সেফটি ট্যাংকি ও বর্জ্য ফেলার ভাগার নির্মাণের কারণে খালটির নাব্যতা নষ্ট হয়ে জলাবদ্ধতার আশঙ্কা তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। ঘটনাটি উপজেলার ৪ নম্বর সুবিল ইউনিয়নের ওয়াহেদপুর করিম সরকার বাড়ির মসজিদের পাশের নারায়নপুর খালে। পরিবেশ, কৃষি ও মৎস্যসম্পদ রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদের দাবিতে

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

শহীদ শরিফ ওসমান বিন হাদি হত্যার বিচারের দাবিতে উত্তাল হয়ে উঠেছে বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। বুধবার (৭ মে) দুপুরে বিশ্ববিদ্যালয়ের ৩ নম্বর ফটকের সামনে মানববন্ধন এবং পরে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ববি ইনকিলাব মঞ্চের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক সংগঠনের নেতাকর্মী এবং সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। মানববন্ধন সঞ্চালনা করেন মো. ফরহাদ হোসাইন। সমাবেশে বক্তব্য দেন নিহতের বোন মাসুমা হাদি, মো.

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে ভোগান্তি

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে ভোগান্তি

দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া বাজারসহ বিভিন্ন এলাকায় সরকারি অনুমোদন ছাড়াই একাধিক ডায়াগনস্টিক ও প্যাথলজি সেন্টার গড়ে ওঠায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে। অভিযোগ রয়েছে, এসব প্রতিষ্ঠানে চিকিৎসা পরীক্ষার নামে অতিরিক্ত অর্থ আদায় এবং ভুল রিপোর্ট দেওয়ার ঘটনা ঘটছে, ফলে সাধারণ মানুষ চিকিৎসা নিতে গিয়ে চরম ভোগান্তির শিকার হচ্ছেন। স্থানীয় সূত্র জানায়, উপজেলার বিভিন্ন বাজার ও জনবহুল এলাকায় সম্প্রতি দ্রুতগতিতে নতুন ডায়াগনস্টিক সেন্টার

চাকরি দেয়ার আশ্বাসে ভূরুঙ্গামারীতে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

চাকরি দেয়ার আশ্বাসে ভূরুঙ্গামারীতে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

সুপরিচিত কোম্পানিতে চাকরি দেয়ার আশ্বাস দিয়ে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে টাকা হাতিয়ে নিচ্ছে একটি সুসংগঠিত প্রতারক চক্র। প্রতারক চক্রটি বেকার যুবকদের আকিজ গ্রুপে অডিটের চাকরি সহ বিভিন্ন চাকরি দেয়ার প্রতিশ্রুতিতে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে টাকা আত্মসাৎ করছে। প্রতারক চক্রটিকে দ্রুত আইনের আওতায় আনতে না পারলে আরও বহু মানুষ প্রতারিত হবে। জানাগেছে, প্রতারক চক্রের সদস্যরা চাকরি দেয়ার আশ্বাস দিয়ে প্রথমে ই-মেইলে সিভি নেয়। সিভি নেয়ার

জনপ্রিয় সংবাদ

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

ফজরের নামাজে ইমামকে হত্যা, ঘাতক গ্রেফতার

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

শ্রমিকদের দাবি ধাপে ধাপে পূরণ হবে: এমপি নাসের রহমান

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

নারী ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশের বড় অগ্রগতি

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

দেশজুড়ে বজ্রপাত ও কালবৈশাখী ঝড়ের প্রবল আশঙ্কা

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

যুদ্ধ বন্ধে পাকিস্তানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে নতুন প্রস্তাব দিল ইরান

সর্বশেষ সংবাদ

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

ঈদ কেনাকাটায় স্বস্তি, রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে মার্কেট

গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ী-স্থানীয়রা

গোয়ালন্দে বিদ্যুৎ অফিসের কাছেই ট্রান্সফরমার চুরি, আতঙ্কে ব্যবসায়ী-স্থানীয়রা

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ভবন নির্মাণে খালের নাব‍্যতা হারাতে বসেছে শত বছরের পুরনো খাল

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

ওসমান হাদি হত্যার বিচার দাবিতে ববিতে বিক্ষোভ

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে ভোগান্তি

নবাবগঞ্জে অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টার, বাড়ছে ভোগান্তি