
প্রকাশ: ২৮ ডিসেম্বর ২০২১, ২২:৩৭

দিনাজপুরের হাকিমপুর(হিলি) উপজেলায় ২শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) তুলে দিয়েছে জনতা ব্যাংক লিমিটেড। মঙ্গলবার(২৮ ডিসেম্বর) উপজেলার খট্টামাধবপাড়া ইউনিয়নের বলরামপুর গ্রামে জনতা ব্যাংক এর চেয়ারম্যানের উদ্যোগে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি ছিলেন জনতা ব্যাংক বিরামপুর শাখার ব্যবস্থাপক দানিজ উদ্দিন মন্ডল। অন্যান্যের মধ্যে জনতা ব্যাংক বিরামপুর শাখার সিনিয়র অফিসার আবু হেনা মোস্তফা কামাল, পাউশগাড়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মামুনুর রশিদ, ঘোড়াঘাট মহিলা কলেজের প্রভাষক মশিউর রহমান ও হাকিমপুরের বিশিষ্ট ব্যবসায়ী শাহাদত হোসেনসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি