বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬১৩ ফাল্গুন, ১৪৩২
logo
ENকনভার্টার
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
    • বিশ্বকাপ
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
    • আইন-আদালত
    • সাহিত্য
    • প্রবাস জীবন
    • কৃষি
    • বাংলাদেশে করোনা
    • গনমাধ্যম
    • আবহাওয়া
    • জাতীয় সংসদ নির্বাচন
    • ভাইরাল টপিক
    • অর্থনীতি
    • ব্যবসা ও বাণিজ্য
    • বিজ্ঞান-প্রযুক্তি
    • অপরাধ
    • স্বাস্থ্য
    • ধর্ম
    • বন্যা পরিস্থিতি
    • জনদুর্ভোগ
    • প্রতিবেশী
    • পর্যটন
    • মজার খবর
    • শিক্ষা
    • শেয়ার বাজার
    • চাকুরী
    • লাইফস্টাইল
অনুসন্ধান
logo
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
logo
  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • আন্তর্জাতিক
  • বিনোদন
  • সম্পাদকীয়
  • খেলাধুলা
  • বাংলাদেশ
  • বিবিধ খবর
  • বিশেষ প্রতিবেদন
  • অন্যান্য
  • অনুসন্ধান করুন
  • সোশ্যাল মিডিয়াতে আমরা
Logo

সম্পাদক : মোঃ শওকত হায়দার (জিকো)

প্রকাশক : ইনিউজ৭১ মিডিয়া লিমিটেড

হাউজ: নাম্বার ৫৫ , দ্বিতীয় তলা, রোড নাম্বার ৬/এ , সেক্টর - ১২ উত্তরা, ঢাকা - ১২৩০ ।

ফোন: +880 258 053 897, ইমেইল: [email protected] , [email protected]

গোপনীয়তার নীতি

ব্যবহারের শর্তাবলি

যোগাযোগ

আমাদের সম্পর্কে

আমরা

সোশ্যাল মিডিয়াতে আমরা

স্বত্ব © ইনিউজ৭১.কম

ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

বাংলাদেশ

ইউপি নির্বাচন: রাজবাড়ীতে আ'লীগ ৬, বিএনপি ৩ ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

Ziaul Hoque
জিয়াউল হক, নিজস্ব প্রতিবেদক

প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ০:৪১

শেয়ার করুনঃ
ইউপি নির্বাচন: রাজবাড়ীতে আ'লীগ ৬, বিএনপি ৩ ও ৫টিতে স্বতন্ত্র প্রার্থী বিজয়ী

চতুর্থ ধাপে গতকাল ২৬শে ডিসেম্বর অনুষ্টিত হয়েছে রাজবাড়ী সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের নির্বাচন।

শান্তিপূর্ণ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের মধ্যে ভোটে ৫টিতে ও ১টিতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী বিজয়ী হয়েছে। বাকীগুলোর মধ্যে ৩টিতে বিএনপির, ২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী এবং ৩টিতে স্বতন্ত্র প্রার্থীরা বিজয়ী হয়েছেন। 

আরও

কমলগঞ্জে ৮ বন্ধুর বিনা লাভের বাজার, কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা

কমলগঞ্জে ৮ বন্ধুর বিনা লাভের বাজার, কম দামে পণ্য পেয়ে খুশি ক্রেতারা

আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থীদের মধ্যে শহীদওহাবপুর ইউনিয়নে নূর মোহাম্মদ ভুঁইয়া, মিজানপুর ইউনিয়নে মোঃ টুকু মিজি,খানগঞ্জ ইউনিয়নে শরিফুর রহমান সোহান, মূলঘর ইউনিয়নে মোঃ ওহিদুজ্জামান শেখ, চন্দনী ইউনিয়নে আব্দুর রব ভোটাভুটির মাধ্যমে এবং বানীবহ ইউনিয়নে শেফালী আক্তার বিনা প্রতিদ্বন্দ্বিতায় (আগেই) নির্বাচিত হয়েছেন। 

বিএনপির প্রার্থীদের মধ্যে (প্রতীক ছাড়া স্বতন্ত্র প্রার্থী হিসেবে) বরাট ইউনিয়নে কাজী শামসুদ্দিন আনারস প্রতীকে, পাঁচুরিয়া ইউনিয়নে মোঃ মজিবর রহমান রতন আনারস প্রতীকে এবং খানখানাপুর ইউনিয়নে একেএম ইকবাল হোসেন চশমা প্রতীকে নির্বাচিত হয়েছে। আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীদের মধ্যে (সদ্য দল থেকে বহিষ্কৃত) বসন্তপুর ইউনিয়নে জাকির সরদার এবং আলীপুর ইউনিয়নে আবু বক্কর সিদ্দিক নির্বাচিত হয়েছেন। স্বতন্ত্র ৩জন প্রার্থীর মধ্যে রামকান্তপুর ইউনিয়নে রাজীব মোল্লা বাবু মোটর সাইকেল প্রতীকে, সুলতানপুর ইউনিয়নে আশিকুর রহমান ঘোড়া প্রতীকে,  এবং দাদশী ইউনিয়নে দেলোয়ার শেখ দেলো আনারস প্রতীকে নির্বাচিত হয়েছেন। 

আরও

নবনিযুক্ত মন্ত্রী আফরোজা খানম এর সাথে বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

ইউপি নির্বাচন
https://enews71.com/storage/ads/01JR36BQSKCPE69WB8Z3TARXE3.jpg

সোশ্যাল মিডিয়াতে আমরা

https://enews71.com/storage/ads/01JR3CX28Y9BM01PRE4TXCNDWF.jpg
নবনিযুক্ত মন্ত্রী আফরোজা খানম এর সাথে বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

https://enews71.com/storage/ads/01KE26RV3X2DEVSK9FXGRJNSKS.png

গতকাল ২৬শে ডিসেম্বর রাত সাড়ে ১২টা পর্যন্ত প্রাপ্ত বেসরকারী ফলাফল অনুযায়ী, দাদশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী দেলোয়ার শেখ দেলো আনারস প্রতীকে ৫ হাজার ৬৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী রমজান আলী নৌকা প্রতীকে ৪ হাজার ৮১০ ভোট পেয়েছেন। অপর ২জন প্রার্থীর মধ্যে স্বতন্ত্র প্রার্থী নূর নবী শেখ ঘোড়া প্রতীকে ১হাজার ৪৪০ ভোট এবং বিদায়ী চেয়ারম্যান ও বিএনপি নেতা হাফেজ মাওলানা লোকমান হোসেন মোটর সাইকেল প্রতীকে ১হাজার ৪১১ ভোট পেয়েছেন। এ ইউনিয়নের ১৭ হাজার ৯৭৯ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ৫২৪ জন ভোট দেন। প্রদত্ত ভোটের হার ৭৫.২২% (শতাংশ)। এর মধ্যে ১৩ হাজার ৩১২টি ভোট বৈধ এবং ২১২টি ভোট বাতিল হয়।

বরাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা কাজী শামসুদ্দিন আনারস প্রতীকে ৬ হাজার ৬৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ফরিদ উদ্দিন শেখ নৌকা প্রতীকে ৩ হাজার ৭৯০ ভোট পেয়েছেন। অপর প্রার্থী ওয়ার্কার্স পার্টির মনোনীত বিদায়ী চেয়ারম্যান শেখ মনিরুজ্জামান সালাম হাতুড়ী প্রতীকে ২হাজার ৭৩৬ ভোট পেয়েছেন। এ ইউনিয়নের ১৮ হাজার ৬৮ জন ভোটারের মধ্যে ১৩ হাজার ৪০০ জন ভোট দেন। প্রদত্ত ভোটের হার ৭৪.১৬%। এর মধ্যে ১৩ হাজার ১৭০টি ভোট বৈধ এবং ২৩০টি ভোট বাতিল হয়। 

পাঁচুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে সাবেক চেয়ারম্যান ও বিএনপি নেতা মজিবর রহমান রতন আনারস প্রতীকে ৩ হাজার ৪৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের মনোনীত প্রার্থী বিদায়ী চেয়ারম্যান কাজী আলমগীর নৌকা প্রতীকে ২ হাজার ৭৯৯ ভোট পেয়েছেন। অপর ২জন স্বতন্ত্র প্রার্থীর মধ্যে আলাল খান ঘোড়া প্রতীকে ১ হাজার ১২৫ ভোট এবং আনোয়ার হোসেন মিয়া মোটর সাইকেল প্রতীকে ৬৮৯ ভোট পেয়েছেন। এ ইউনিয়নের ১১ হাজার ৭৪ জন ভোটারের মধ্যে ৮ হাজার ২০৫ জন ভোট দেন। প্রদত্ত ভোটের হার ৭৪.০৯%। তার মধ্যে ৮ হাজার ৭৫টি ভোট বৈধ এবং ১৩০টি ভোট বাতিল হয়। 

উল্লেখ্য, সংশ্লিষ্ট ইউনিয়নে কেন্দ্র ভিত্তিক ভোট গণণা শেষে রাতে সদর উপজেলার কন্ট্রোল রুম থেকে পাঁচুরিয়া, বরাট ও দাদশী ইউপির নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে গোয়ালন্দ উপজেলা নির্বাচন অফিসার নিজাম উদ্দিন আহমেদ, খানগঞ্জ, চন্দনী ও রামকান্তপুর ইউপির নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা যুব উন্নয়ন অফিসার আতাহার আলী, আলীপুর, বানীবহ ও মিজানপুর ইউপির নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা নির্বাচন অফিসার স্বপন কুমার সাহা, খানখানাপুর, শহীদওহাবপুর ও মূলঘর ইউপির নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মাহমুদ হাসান খান এবং বসন্তপুর ও সুলতানপুর ইউপির নির্বাচনের রিটার্নিং অফিসার হিসেবে উপজেলা প্রাণিসম্পদ অফিসার খায়ের উদ্দিন বেসরকারীভাবে নির্বাচিতদের ফলাফল ঘোষণা করেন।

জনপ্রিয় সংবাদ

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

মহিলা এমপি হিসেবে শিল্পী রেজাকে চান নেতাকর্মীরা

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

নৌযাত্রীদের জন্য ছয় বছর ধরে ফ্রি ইফতার

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

কাতার-বাহরাইন থেকে সেনা সরিয়ে নিচ্ছে যুক্তরাষ্ট্র

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

ঈদুল ফিতরের আগে ইমাম-মুয়াজ্জিনদের সম্মানি কার্যক্রম শুরু

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

একনেক পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান নির্বাচিত

সর্বশেষ সংবাদ

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

রাষ্ট্রপতিকে অভিশংসন করে গ্রেপ্তারের দাবি নাহিদ ইসলামের

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত

বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত

মৌলভীবাজারে ৪৫টি ইটভাটার সব-ই অবৈধ, হুমকিতে ফসলি জমি ও জনস্বাস্থ্য

মৌলভীবাজারে ৪৫টি ইটভাটার সব-ই অবৈধ, হুমকিতে ফসলি জমি ও জনস্বাস্থ্য

এ সম্পর্কিত আরও পড়ুন

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

জনগন আমাকে বিনা পয়সায় এমপি বানাইছে: এমপি হাসনাত

কুমিল্লার দেবীদ্বার উপজেলায় নবনির্বাচিত সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ জেলার জনগণের জন্য নাগরিকবান্ধব দেবীদ্বার গড়ে তোলার অঙ্গীকার করেছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবীদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক আইনশৃঙ্খলা সভায় তিনি এসব কথা বলেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, “জনগণ আমাকে বিনা পয়সায় এমপি বানিয়েছে। একটুও খরচ হয়নি। তাই আমার দায়বদ্ধতা দেবীদ্বারের মানুষদের প্রতি। আমি

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

হাকিমপুরে শিক্ষার্থী হত্যা মামলায় ইউপি চেয়ারম্যান আটক

দিনাজপুরের হাকিমপুর উপজেলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ঘিরে সংঘটিত সহিংসতার ঘটনায় দায়ের হওয়া দুই শিক্ষার্থী হত্যার মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ কাওসার রহমানকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ১নং খট্রামাধবপাড়া ইউনিয়ন পরিষদ কার্যালয় থেকে তাকে আটক করা হয়। গ্রেফতারকৃত কাওসার রহমান খট্রামাধবপাড়া ইউনিয়নের চকভবানিপুর গ্রামের আশরাফ আলীর ছেলে। তিনি উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ছিলেন। তবে ইউনিয়ন

বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত

বানারীপাড়ায় এক বিএনপি নেতা বহিস্কার আরেকজনের পদ স্থগিত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে বরিশালের বানারীপাড়া উপজেলায় দুই নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। উপজেলার ইলুহার ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মেহেদী হাসান মিরাজকে দল থেকে বহিষ্কার এবং সহসভাপতি শাহাদাত হোসেন মেননএর পদ স্থগিত করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বানারীপাড়া উপজেলা বিএনপির সভাপতি মোঃ শাহ্ আলম মিঞা ও সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা

মৌলভীবাজারে ৪৫টি ইটভাটার সব-ই অবৈধ, হুমকিতে ফসলি জমি ও জনস্বাস্থ্য

মৌলভীবাজারে ৪৫টি ইটভাটার সব-ই অবৈধ, হুমকিতে ফসলি জমি ও জনস্বাস্থ্য

আইন লঙ্ঘন করে মৌলভীবাজার জেলার বিভিন্ন উপজেলায় অবৈধ ইটভাটার কার্যক্রম অব্যাহত রয়েছে। কৃষিজমি, শিক্ষা প্রতিষ্ঠান ও লোকালয়ের পাশেই এসব ভাটা পরিচালিত হওয়ায় পরিবেশ ও জনস্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব পড়ছে। চিমনি থেকে নির্গত কালো ধোঁয়া ও ছাইয়ে দূষিত হচ্ছে বাতাস, ক্ষতিগ্রস্ত হচ্ছে ফসলি জমি। পরিবেশ অধিদপ্তরের তথ্য অনুযায়ী জেলায় মোট ৪৫টি ইটভাটা রয়েছে, যার সবকটিই বর্তমানে অবৈধ। এর মধ্যে ২৩টি ভাটার পূর্বে

নবনিযুক্ত মন্ত্রী আফরোজা খানম এর সাথে বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

নবনিযুক্ত মন্ত্রী আফরোজা খানম এর সাথে বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

রাজধানীর সচিবালয়ে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে নবনিযুক্ত মন্ত্রীকে অভিনন্দন জানিয়েছে বাংলাদেশ একাউন্টিং এসোসিয়েশন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনের জিডিএম সদস্য আফরোজা খানম (রিতা) বাংলাদেশ সরকারের বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়–এর মন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ায় এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি প্রফেসর হারুনুর রশিদ নবনিযুক্ত মন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানান। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের ট্রেজারার হায়দার আহমেদ