
প্রকাশ: ২৭ ডিসেম্বর ২০২১, ২০:৫০

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়েছে। ভূরুঙ্গামারী উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে ৪৩ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করা হয়।
ভূরুঙ্গামারী উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন করেন। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এতে তাদের উদ্ভাবিত প্রযুক্তি প্রদর্শন করে। শিক্ষার্থীদের উদ্ভাবিত এসব প্রযুক্তি পরিদর্শন করেন উপজেলা চেয়ারম্যান সহ আমন্ত্রিত অতিথিরা।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপক কুমার দেব শর্মার সভাপতিত্বে উপজেলা পরিষদ অডিটরিয়ামে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী ও ভূরুঙ্গামারী সরকারি কলেজের অধ্যক্ষ তাহমিদুল ইসলাম তুপুল।

এসময় অন্যান্যের মধ্যে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা শামীমা আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জালাল উদ্দিন মন্ডল ও তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
