
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ২৩:৪

দিনাজপুরের হিলি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফকে মিষ্টি দিয়ে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড এর জয়পুরহাট ২০ বিজিবি।
রোববার (২৬ ডিসেম্বর) দুপুর ২ঃ৩০ মিনিটে হিলি সীমান্তের জিরো পয়েন্টে হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলম হোসেন ভারতীয় বিএসএফের ১৮০-কোম্পানি কমান্ডার এসি সীমা সিংহের হাতে মিষ্টির প্যাকেট তুলে দিয়ে শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় সেখানে দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

হিলি আইসিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আলম হোসেন জানান, বাংলাদেশ বর্ডার গার্ড জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমরা ব্যাটালিয়নের পক্ষ থেকে বিএসএফকে শুভেচ্ছা জানিয়ে দুই প্যাকেট মিষ্টি উপহার দিয়েছি।
তিনি আরও বলেন, বিভিন্ন দিবস ও গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলোতে দুই বাহিনীর পক্ষ থেকে আমরা এ ধরনের শুভেচ্ছা বিনিময় করে থাকি, এতে সীমান্তের দায়িত্ব পালনে সৌহার্দ্য-ভ্রাতৃত্ব বজায় থাকে।