
প্রকাশ: ২৬ ডিসেম্বর ২০২১, ১৮:৫৯

খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন ও সাপ্তাহিক ছুটি শেষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি- রপ্তানি শুরু হয়েছে। রবিবার (২৬ ডিসেম্বর)সাপ্তাহিক ছুটি খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন ছুটি শেষে সকাল থেকে হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি রফতানি শুরু হয়েছে।
বিষয়টি সকালে নিশ্চিত করেছেন বাংলা হিলি কাস্টমস সি এন্ড এফ এজেন্ট এসোসিয়েশন সাধারণ সম্পাদক জামিল হোসেন চলন্ত। তিনি জানান, শুক্রবার সাপ্তাহিক ছুটি ও শনিবার খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে টানা দুই দিনের ছুটি শেষে আজ সকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পণ্য আমদানি রফতানি কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে। বন্ধ থাকবে।

এদিকে বন্দরের হিলি পানামা পোর্ট লিংক লিমিটেডের এর গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, সাপ্তাহিক ছুটি খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উপলক্ষে টানা দুই দিন হিলি পানামা পোর্টে ভিতরে পণ্য লোড- আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ থাকলেও আজ (২৬ ডিসেম্বর) ছুটি শেষে পানামা পোর্টের অভ্যন্তরিন সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি