
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১৯:১

সাপ্তাহিক ছুটি ও খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানি- রপ্তানি টানা দুই দিন বন্ধ রয়েছে।শনিবার (২৫ ডিসেম্বর) খ্রিস্টান ধর্মালম্বীদের সবচে বড়দিন ধর্মীয় উৎসব শুভ বড়দিন ও শুক্রবার সাপ্তাহিক ছুটি হওয়ায় হিলি স্থলবন্দরে ভারত থেকে পণ্য আমদানি রপ্তানি টানা ২ দিন বন্ধ রয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন হিলি আমদানি রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন-উর রশিদ। তিনি বলেন, আজ শনিবার খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শুভ বড়দিন ও শুক্রবার সাপ্তাহিক ছুটি উপলক্ষে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে সকল পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে। আগামী (২৬ ডিসেম্বর) রবিবার থেকে বন্দরের আমদানি-রফতানি সকল কার্যক্রম যথারিতি চালু হবে।

হিলি পানামা পোর্ট এর গণসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাপ মল্লিক বলেন, শুক্রবার সরকারি ছুটি ও আজ শনিবার খ্রিস্টান সম্প্রদায়ের শুভ বড়দিন উপলক্ষে টানা দুই দিন হিলি পানামা পোর্টে পণ্য লোড- আনলোডসহ সকল কার্যক্রম বন্ধ থাকবে। আগামী রবিবার (২৬ডিসেম্বর) থেকে বন্দরের ভিতরের সকল কার্যক্রম পূর্বের নিয়মে চালু হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি