
প্রকাশ: ২৪ ডিসেম্বর ২০২১, ৬:৩

১১ নভেম্বর দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত নওগাঁ সদর ও রাণীনগর উপজেলার ২০টি ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যানরা শপথ গ্রহণ করেছেন।আজ (বৃহস্পতিবার) বেলা সাড়ে ১২টায় নওগাঁর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসকের অফিসের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক উত্তম কুমার রায়ের সভাপতিত্বে জেলা প্রশাসক হারুন অর রশীদ নবনির্বাচিত ইউপি চেয়ারম্যানদের শপথবাক্য পাঠ করান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ ইব্রাহিম, সদর উপজেলা নির্বাহী অফিসার মির্জা ইমাম উদ্দিন, রানীনগর উপজেলা নির্বাহী অফিসার সুশান্ত কুমার মাহাতোসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। শপথগ্রহণ শেষে জেলা প্রশাসক নব নির্বাচিত সকল চেয়ারম্যানদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। নওগাঁ সদর উপজেলার ১২ জন ও রানীনগর উপজেলার ৮ জন নব নির্বাচিত চেয়ারম্যান শপথ গ্রহণ করেন।
এ সময় জেলা প্রশাসক বলেন, ভোটাররা বিশ্বাস করে ভোট দিয়ে আপনাদের জনপ্রতিনিধি নির্বাচিত করেছেন। তাই তাদের সেই বিশ্বাসের মর্যাদা সমুন্নত রাখতে পরিকল্পিতভাবে কাজ করতে হবে। স্ব স্ব ইউনিয়েনের উন্নয়ন কর্মকা- তরান্বিত করতে সবাইকে সাথে নিয়ে কাজ করতে হবে। তৃণমূলের জনগণের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে সরকারের গৃহীত নানা উন্নয়ন কর্মকা- বাস্তবায়ন করতে হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
শপথ নেওয়া চেয়ারম্যানরা হলেন- রাণীনগর উপজেলার খট্টেশ্বর ইউনিয়নের চেয়ারম্যান চন্দনা সারমিন রুমকি, কাশিমপুর ইউনিয়নের চেয়ারম্যান মকলেছুর রহমান বাবু, গোনা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল খালেক,পারইল ইউনিয়নের চেয়ারম্যান জাহিদুর রহমান,বড়গাছা ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মতিন মাষ্টার,কালীগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল ওহাব চাঁন, একডালা ইউনিয়নের চেয়ারম্যান শাহজাহান আলী এবং মিরাট ইউনিয়নের চেয়ারম্যান জিয়াউর রহমান।

নওগাঁ সদর উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম রুবেল, বর্ষাইল ইউনিয়নের চেয়ারম্যান সহিদুল ইসলাম, শিকারপুর ইউনিয়নের চেয়ারম্যান কাজী রুকুনুজ্জামান টুকু, বোয়ালিয়া ইউনিয়নের চেয়ারম্যান আফেলাতুন নেছা, তীলকপুর ইউনিয়নের চেয়ারম্যান রেজাউল করিম, বলিহার ইউনিয়নের চেয়ারম্যান মাসরেফুর রায়হান মাহিন, কীর্ত্তিপুর ইউনিয়নের চেয়ারম্যান নাজমুল হক হান্নান, হাঁসাইগাড়ি ইউনিয়নের চেয়ারম্যান জসিম উদ্দিন, শৈলগাছী ইউনিয়নের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, দুবলহাটি ইউনিয়নের চেয়ারম্যান আজম শাহ, হাঁপানিয়া ইউনিয়নের চেয়ারম্যান দেওয়ান মোস্তাক আহম্মেদ রাজা এবং বক্তারপুর ইউনিয়নের চেয়ারম্যান সারোয়ার কামাল চঞ্চল।