
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ২২:৪৪

মহান বিজয় দিবস -২০২১ উপলক্ষে মাদারীপুর জেলা জেলা পরিষদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধাদের “সংবর্ধনা ও সম্মাননা” প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ই ডিসেম্বর ) দুপুরে জেলা পরিষদ মিলনায়তনে এ সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে ৪০ জন মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী ।বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদারীপুর জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক কাজল কৃষ্ণ দে, মাদারীপুর সদর উপজেলার চেয়ারম্যান ওবাইদুর রহমান খান, কালকিনি উপজেলার চেয়ারম্যান মীর গোলাম ফারুক, মাদারীপুর পৌর মেয়র খালিদ হোসেন ইয়াদ, কালকিনি পৌর মেয়র হানিফ সহ অন্যান্যরা ।
সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মুনির চৌধুরী ব বলেন, মুক্তিযোদ্ধাদের অবদানের স্বীকৃতিস্বরূপ রাষ্ট্রের পক্ষ থেকে সম্মান প্রদর্শন করা হচ্ছে। রাষ্ট্রের পাশাপাশি মাদারীপুর জেলা পরিষদের পক্ষ থেকেও এ মুক্তিযোদ্ধাদের সম্মান প্রদর্শনের জন্য এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি