
প্রকাশ: ১৬ ডিসেম্বর ২০২১, ২২:৪২

বীর বাঙালির যুদ্ধজয়ের উচ্ছ্বাস আর আত্মমর্যাদা পাওয়ার দিন। অসিম রক্তের বদলে বিজয়ের ৫০বছর পূর্তির দিন, সুর্বণজয়ন্তী উৎসবের রঙিন হওয়ার দিন ১৬ ডিসেম্বর। যথাযথ মর্যাদায় মাদারীপুরের কালকিনি ও ডাসারে পালিত হচ্ছে বাঙ্গালি জাতির সর্বশ্রেষ্ঠ অর্জন মহান বিজয় দিবস। এ উপলক্ষে রাত ১২টা ১মিনিটে ৫০বার তোপধ্বনির মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু করা হয়।
সকালে প্রথম প্রহরে স্বাধীনতা স্তম্ভে শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে পুস্পস্তবক অর্পন করেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদ বীরমুক্তিযোদ্ধা ড.আব্দুস সোবহান গোলাপ এমপির পক্ষে উপজেলা আথলীগ।এ সময় পুস্পস্তবক অর্পন করেন মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও উপজেলা আথলীগের সভাপতি তাহমিনা বেগম এমপি, কালকিনি উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, উপজেলা নির্বাহী অফিসার দিপংকর তঞ্চঙ্গ্যা,পৌর মেয়র এসএম হানিফ, কালকিনি থানা অফিসার ইনর্চাজ ইসতিয়াক আসফাক রাসেল,
ডাসার থানা অফিসার ইনর্চাজ হাসানুজ্জামান,উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক তৌফিকুজ্জামান শাহীন,সহ-সভাপতি আবুল কালাম আজাদ,সুগ্ন-সাধারন সম্পাদক সরদার লোকমান,মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জলিল,সাবেক ডেপুটি কমান্ডার আব্দুল মালেক, বীর মুক্তিযোদ্ধা আবু হানিফ হাওলাদার,বীর মুক্তিযোদ্ধা মজিদ মোল্লা,উপজেলা প্রকৌশলী মোঃ রেজাউল করিম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মোস্তফা কামাল,সমাজ সেবা কর্মকর্তা বিএম আসাদুজ্জামান,উপজেলা আথলীগের সকল অংগ সংগঠনের নেতা কর্মরা,পর্যায়ক্রমে বিভিন্ন রাজনৈতিক দল ও সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পন করা হয়। পরক্ষনে কালেজ মাঠে মহান বিজয় দিবসে সালাম ও কুচকাওয়াজ শেষে বিভিন্ন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

অন্যদিকে নবগঠিত ডাসার উপজেলা আ'লীগ,সহযোগী সংগঠন এবং ডাসার উপজেলা প্রেসক্লাবের সাংবাদিক বৃন্দ বিনম্র শ্রদ্ধায় পুস্পস্তবক অর্পন করেন। পরে প্রধান প্রধান সড়কে আনন্দ র্যালী শেষে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করেন। এ সময় উপস্থিত ছিলেন ডাসার উপজেলা আ'লীগের আহবায়ক সৈয়দ শাখাওয়াত হোসেন,সদস্য সচিব কাজী মাহমুদুল হাসান দোদুল, যুগ্ম আহবায়ক মোঃ কাসেম হাওলাদার। এ সময় ছাত্রলীগ,যুবলীগ, কৃষকলীগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।