
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ৫:৭

কুমিল্লার দেবীদ্বারে শহীদ বুদ্ধিজীবী দিবস উদযাপন উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে আলোচনা সভা ও মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার'র সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম আলী জিন্নাহর সঞ্চালনায় উপজেলা নির্বাহী কর্মকর্তার কনফারেন্স রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নাজমা বেগম। এছাড়াও অন্যান্যোর মধ্যে আরো উপস্থিত ছিলেন, দেবীদ্বার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান মাষ্টার। উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুস সামাদ। এসআই ইখতার হোসেন। দেবীদ্বার উপজেলা ড্রাগ এন্ড কেমিস্ট সমিতির সাধারণ সম্পাদক ভিপি ময়নাল হোসেন। প্রভাষক সাইফুল ইসলাম শামীমসহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন নেতাকর্মীসহ সমাজের উল্লেখযোগ্য নেতৃবৃন্দ।

একই দিন সন্ধ্যায় উপজেলা সদরে অবস্থিত বঙ্গবন্ধু ম্যুরালে, স্বাধীনতা চত্বরে ও গনকবরে মোমবাতি প্রজ্জ্বলন করা হয়েছে। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশিক উন-নবী তালুকদার সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, উপজেলা আওয়ামীলীগ ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ আলোক প্রজ্জলনে অংশগ্রহণ করেন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
