
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ২৩:৫৫

রাজবাড়ীর গোয়ালন্দে নানান কর্মসূচির মধ্য দিয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত হচ্ছে।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) সকাল থেকেই ফুলে ফুলে ভরে ওঠে গোয়ালন্দ শহীদ মুক্তিযোদ্ধা আনছার ক্লাব চত্বরে নির্মিত শহীদ মিনার।
উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা মুক্তিযোদ্ধা পরিষদ,রাজনৈতিক নেতারা, বাংলাদেশ পুলিশ,উপজেলা ক্রিয়া সংস্থা, উপজেলা শিল্পকলা একাডেমী ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সাধারণ মানুষ পুষ্পার্ঘ অর্পণের মধ্য দিয়ে বিনম্র শ্রদ্ধায় স্মরণ করছেন শহীদ বুদ্ধিজীবীদের।
এরপর বিকালে শহীদ মুক্তিযোদ্ধা ফকির মহিউদ্দিন আনছার ক্লাব চত্বরে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আজিজুল হক খান এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা পরিষদের চেয়ারম্যান ফকীর আব্দুল জব্বার।

আলোচকবৃন্দ হিসাবে উপস্থিত ছিলেন, গোয়ালন্দ পৌরসভার মেয়র মো. নজরুল ইসলাম মন্ডল, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার আব্দুস সামাদ মোল্লা,উপজেলা ক্রিয়া সংস্থার সাধারণ সম্পাদক নাসির উদ্দিন রনি, শিল্পকলা একাডেমীর সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সালু সহ প্রমুখ।
অনুষ্টান সঞ্চালনা করেন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান তোফায়েল হোসেন।
আলোচনা শেষে সন্ধ্যায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবী সংগঠনের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস স্মরণে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জলন কর্মসূচী শুরু হয়।