
প্রকাশ: ১৪ ডিসেম্বর ২০২১, ১৯:৯

গভীর শ্রদ্ধা নিয়ে বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হলো শহীদ বুদ্ধিজীবী দিবস ২০২১।মঙ্গলবার ১৪ ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে, উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ এর সভাপতিত্বে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। সভায় এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ বেলায়েত হোসেন ঢালী। উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকগণ, বীর মুক্তিযোদ্ধা, গণমাধ্যমকর্মীগণ সহ বিভিন্ন পেশার ব্যক্তিবর্গ। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আহসানুল হাবীব আল আজাদ জনি, অফিসার ইনচার্জ মোঃ ইউনুস মিয়া, বিসিডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ আলী, বীর মুক্তিযোদ্ধা অতুল কুমার সিকদার, সাংবাদিকদ মোঃ দেলোয়ার হোসেন। সভায় সঞ্চালনার দায়িত্বে ছিলেন উপজেলা মাধ্যমিক অফিসার মোঃ মহিউদ্দিন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি