
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ৩:৩০

‘সমৃদ্ধির পথে সবার সাথে' প্রতিপাদ্যের আলোকে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ব্যাংক এশিয়ার ২২ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার বিকেলে ভূরুঙ্গামারী কলেজ রোডে অবস্থিত ব্যাংক এশিয়া এজেন্ট পয়েন্টে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়।

প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন কালে সোনাহাট কলেজের অধ্যক্ষ বাবুল আকতার, ব্যাংক এশিয়ার উপজেলা রিলেশনশীপ কর্মকর্তা ফজলে রাব্বি, ভূরুঙ্গামারী ডিগ্রি কলেজের প্রভাষক আমিনুল ইসলাম বাবলু, ভূরুঙ্গামারী ফাযিল মাদরাসার প্রভাষক হামিদুল ইসলাম ও ভূরুঙ্গামারী এজেন্ট পয়েন্ট স্বত্বাধিকারীরা হাফিজুর রহমান হাফিজ সহ অন্যান্য উদ্যোক্তা ও এজেন্টবৃন্দ উপস্থিত ছিলেন।