
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ২২:৩৯

তুরস্কের রাজধানী আঙ্কারার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করা হয়েছে। সোমবার (১৩ ডিসেম্বর) স্থানীয় সময় বেলা ১১টায় বঙ্গবন্ধু বুলভার্ডের চার রাস্তার মোড়ে এটি উদ্বোধন করা হয়।
আঙ্কারার বুলভার্ডে আয়োজিত অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি করপোরশনের (ডিএনসিসি) মেয়র বলেন, আজ আমাদের গর্বের দিন। আঙ্কারায় আমরা বঙ্গবন্ধুর একটি আবক্ষ ভাস্কর্য স্থাপন করতে পেরেছি। এটি জাতি হিসেবে আমাদের বাংলাদেশের নাম উজ্জ্বল করেছে।
তিনি জানান, ঢাকার বনানীতে তুরস্কের জাতির পিতার নামে কামাল আতাতুর্ক সরণি রয়েছে। সড়কটি সংলগ্ন পার্কও কামাল আতাতুর্কের নামে নামকরণের সিদ্ধান্ত হয়েছে সম্প্রতি। আমরা তুরস্ককে আমন্ত্রণ জানিয়েছি। তারা যখন সময় দেবে তখন সেটি উদ্বোধন করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন। এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঙ্কারার গভর্নর ওয়াসিপ শাহীন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র মো. আতিকুল ইসলাম, আঙ্কারার মেয়র মনসুর ইয়াভাস, আঙ্কারার ডেপুটি মেয়র সেলিম সিরপান লৌ, তুরস্কে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার মাসুদ মান্নান।এর আগে আঙ্কারার মেয়র মনসুর ইয়াবাস-এর সঙ্গে তার কার্যালয়ে বৈঠক করেন মেয়র আতিকুল ইসলাম।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
