
প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২১, ২১:১৮

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের জানিয়েছেন, র্যাবের সাবেক ও বর্তমান সাত কর্মকর্তার ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আগামী নির্বাচনে কোনও প্রভাব ফেলবে না।আজ সোমবার (১২ ডিসেম্বর) আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে সম্পাদকমণ্ডলীর বৈঠকে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের সম্পর্কে কোনও প্রভাব ফেলবে না। নির্বাচনে প্রভাব ফেলার তো কোনও কারণ নেই। যুক্তরাষ্ট্রের পরামর্শে নির্বাচন করব নাকি? আমাদের নির্বাচন আমরা করব।
আরেক প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যুক্তরাষ্ট্র র্যাব নিয়ে যে বক্তব্য দিয়েছে তা নিয়ে গতকাল (রোববার) দলের অবস্থান ব্যাখ্যা করেছি। এ নিয়ে আমরা ঘাঁটাঘাঁটি করতে চাই না।যুক্তরাষ্ট্রের এই নিষেধাজ্ঞায় কোনও ধরনের ষড়যন্ত্র দেখছেন কিনা, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ষড়যন্ত্রের বিষয় তো অবশ্যই আছে। আমাদের এই বিজয়ের মাসে যুক্তরাষ্ট্রের যে বক্তব্য সেটা আমাদের দেশের জঙ্গিবাদ, জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, সন্ত্রাসীদেরকে উৎসাহিত করছে।
আজকের বৈঠক শেষে সংবাদ সম্মেলনে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের দলীয় মেয়র প্রার্থীর পক্ষে নির্বাচনী প্রচার পরিচালনা জন্য একটি সমন্বয় কমিটি করারে কথা জানান ওবায়দুল কাদের। তিনি বলেন, এ কমিটির সমন্বয়কের দায়িত্ব পালন করবেন সভাপতিমণ্ডলীর সদস্য মির্জা আজম। আমরা যারা সংসদ সদস্য, তারা যেতে পারবো না। কিন্তু নন-এমপিদের সুবিধা। এই কমিটিতে আরও কয়েকজন থাকবেন।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
এ সময় আরও উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের সভাপতিণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম প্রমুখ।