
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ২১:৫০

দীর্ঘ একমাস ধরে নিখোঁজ বে-সরকারী স্বেচ্ছাসেবী সংগঠন মুক্তি মহিলা সমিতির (এমএমএস) কার্যনির্বাহী কমিটির সহ-সভাপতি লিলি বেগমের (৩৮) সন্ধানের দাবীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।শনিবার (১১ডিসেম্বর) মুক্তি মহিলা সমিতির কার্যালয় সংলগ্ন রেল লাইনের পাশ দিয়ে মুক্তি মহিলা সমিতির (এমএমএস) আয়োজনে দলমত নির্বিশেষে সকল শ্রেনী-পেশার মানুষের অংশ গ্রহনে বেলা সাড়ে ১১টা থেকে ঘন্টা ব্যাপি এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
মুক্তি মহিলা সমিতির নির্বাহী পরিচালক মর্জিনা বেগমের সভাপতিত্বে আলো প্রোগ্রামের ফিল্ড ফ্যাসিলিটেটর মো.নুরুজ্জামানের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন, দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আব্দুর রহমান মন্ডল, মুক্তি মহিলা সমিতির (এমএমএস) প্রোগ্রাম ডিরেক্টর আতাউর রহমান মুঞ্জ, কর্মজীবী কল্যাণ সংস্থার (কেকেএস) প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফকির আমজাদ হোসেন, পায়াক্ট বাংলাদেশ দৌলতদিয়া শাখার ম্যানেজার মুজিবুর রহমান জুয়েল, সেক্স ওয়ার্কার নেটওয়ার্ক বাংলাদেশের কার্যনির্বাহী কমিটির কোষাধ্যক্ষ ফরিদা পারভীন, আলো প্রোগ্রামের প্রোগ্রাম কো-অর্ডিনেটর আঁখি আক্তার, নিখোঁজ লিলি বেগমের জামাতা মুরাদ হাসান, আমজাদ হোসেন, চাইল্ড ক্লাবের সাধারণ সম্পাদক আলামিন বেপারী প্রমূখ।
মানববন্ধনে বক্তারা নিখোঁজ লিলি বেগমের সন্ধানে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর দৃষ্টি আকর্ষন করেন। এসময় বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, নিখোঁজের প্রায় ১মাস পেরিয়ে গেলেও প্রশাসন লিলি বেগমের কোন হুদিস দিতে পারেননি সে আদৌও বেঁচে আছে না মরে গেছে তা আমরা কেউ জানিনা। তার সন্ধান ও নিখোঁজের সাথে জড়িতদের জনসম্মূখে আনার আহব্বানও জানান তারা । অন্যথায় আগামী ৭দিনের মধ্যে কঠোর কর্মসূচি গ্রহন করা হবে।
উল্লেখ্য, নিখোঁজ লিলি বেগম দৌলতদিয়া বাজার পূর্ব পাড়ার বাসিন্দা। গত বুধবার (১০ নভেম্বর) দুপুর ১ টার দিকে তার কথিত স্বামী সামছু মাষ্টার পাড়ার আব্দুল লতিফ শেখের বাড়ীতে দাওয়াত খাওয়ার কথা বলে বের হওয়ার পর থেকে নিখোঁজ রয়েছে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি

8 Attachments