
প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২১, ১৯:৫৮

পাবনা সদর উপজেলা ভাড়ারা ইউনিয়নে আওয়ামী লীগের নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ইয়াছিন আলী (৩৫) নামের একজন গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন। সংঘর্ষে মোট ১০ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত ইয়াছিন আলী সদর উপজেলার ভাঁড়ারা গ্রামের মোজাম্মেল হোসেনের ছেলে ও স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহমুদের চাচাতো ভাই।আজ শনিবার সকাল ৯টার সময় উপজেলার ভাঁড়ারার কোলাদি চারা বটতলায় এ ঘটনা ঘটে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানা পুলিশ ও প্রত্যদর্শীরা জানায়, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনী প্রচারণা নিয়ে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহামুদ খানের সমর্থক ও নৌকা প্রতীকের আবু সাঈদ খানের সমর্থকদের মধ্যে পোস্টার লাগানো নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দুই গ্রুপের মধ্যে গোলাগুলি শুরু হয়। এ সময় উভয়পক্ষের ১০ জন গুলিবিদ্ধ হন। আশঙ্কাজনক অবস্থায় ইয়াছিনকে পাবনা থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা গেছে।

এ ব্যাপারে পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম ঘটনার সত্যতা স্বীকার করে জানান, নির্বাচন নিয়ে সহিংসতায় আহত ইয়াছিন নামের একজন রাজশাহী নেওয়ার পথে একজন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি শান্ত রয়েছে। এখন পর্যন্ত কেউ অভিযোগ দেয়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
