
প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২১, ২২:১১

বরিশালের হিজলা উপজেলায় পালিত হলো ৭৩ তম বিশ্ব মানবাধিকার দিবস ২০২১।বাংলাদেশ মানবাধিকার কমিশন হিজলা শাখার আয়োজনে শুক্রবার ১০ ডিসেম্বর সকাল দশটায় দিবসটি উপলক্ষ্যে একটি র্র্যালী বের হয়। এরপর হিজলা শাখার বাংলাদেশ মানবাধিকার কমিশনের সভাপতি কাজী নজরুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বক্তাগণ আসপিয়া ইসলাম এর ব্যাপারে বলেন, একখন্ড জমির জন্য একটি মেয়ে পুলিশ কনস্টেবলের চাকরি থেকে যাতে বঞ্চিত না হয় সেই দিকটি বিবেচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। সভায় এসময় উপস্থিত ছিলেন কমিশনের সহ সভাপতি জুয়েল বণিক, সাধারণ সম্পাদক মাহাবুবুল হক সুমন, সহ সাধারণ সম্পাদক জাকির হোসেন, সাংগঠনিক সম্পাদক কাজী মইনুল। এছাড়াও আল-আমিন মৃধা, জুয়েল, সোহরাব সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি