
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২১, ২:৭

বেগম রোকেয়া দিবস উপলক্ষে মাদারীপুরের কালকিনিতে উপজেলা প্রশাসন ও মহিলা অধিদপ্তরের উদ্যােগে আজ বৃহস্পতিবার দুপুরে র্যালী শেষে স্থানীয় মিনি অডিটরিয়াম হল রুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা দিপংকর তঞ্চাঙ্গ্যের সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংরক্ষিত মহিলা আসনের এমপি তাহমিনা সিদ্দিকী, উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, সাবেক পৌর প্রশাসক আবুল কালাম আজাদ, পৌর মেয়র এসএম হানিফ, উপজেলা ভাইসচেয়াম্যান মোঃ শহিদুল ইসলাম,উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাস, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান কাজী নাসরিন, মহিলা অধিদপ্তরের অফিস সহকারী কৃষ্ণা রানী, রুমা রানী, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি চায়না খানম ও মহিলা নেত্রী ডলি বেগম প্রমুখ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি