
প্রকাশ: ৯ ডিসেম্বর ২০২১, ২৩:৩৭

টাঙ্গাইলের ভূঞাপুরে বেগম রোকেয়া দিবস ও নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ উদযাপন উপলক্ষে আলোচনাসভা ও জয়িতাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের পক্ষ থেকে এ আলোচনাসভা ও সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ ইশরাত জাহান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছাঃ নার্গিস বেগম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ মাসুদুল হক মাসুদ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম বাবু, মহিলা ভাইস চেয়ারম্যান আলিফ নুর মিনি, মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক প্রমুখ।

কোনো ট্যাগ পাওয়া যায়নি