
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২১, ২১:৪৬

রাজবাড়ীর গোয়ালন্দে ৫০ বোতল ফেন্সিডিলসহ মাসুম রানা (২০) নামে এক যুবককে আটক করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ।মঙ্গলবার (৭ ডিসেম্বর) দিবাগত রাত পৌনে ১টার দিকে উপজেলার দৌলতদিয়া এলাকার ঢাকা-খুলনা মহাসড়কের পাশ থেকে তাকে আটক করা হয়।গ্রেপ্তারকৃত মাদক কারবারি হলো যশোর জেলার চৌগাছা উপজেলার দিঘড়ী গ্রামের ছামাউল ইসলামের ছেলে।
এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মিজানুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দৌলতদিয়া উম্বার কাজি পাড়ার আবু বক্কর ছিদ্দীক এর চায়ের দোকানের সামনে ঢাকা-খুলনা মহাসড়কের পাশে একজন লোক অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন খবর পেয়ে সেখানে অভিযান চালিয়ে মাসুম রানা নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়।
এ সময় ওই ব্যক্তির হেফাজতে থাকা কালো রংয়ের ট্রাভেল ব্যাগ থেকে ৫০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল তায়াবীর জানান, আটককৃত মাদক কারবারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন -২০১৮, ৩৬(১) সারণির ১৪(খ) ধারায় মামলা দিয়ে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি
