
প্রকাশ: ৮ ডিসেম্বর ২০২১, ১৯:১৭

পদ্মায় ঘন কুয়াশায় কারণে মঙ্গলবার দিবাগত মধ্যরাত ১টা ৩০মিনিট থেকে বুধবার সকাল ৯ টা পর্যন্ত দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে মোট সাড়ে ৭ ঘন্টা ফেরি চলাচল বন্ধ থাকে। ফলে আটকে থাকতে হয়েছে যাত্রী ও যানবাহনের শ্রমিকদের।
এদিকে দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকায় দৌলতদিয়া ঘাট প্রান্তে নদী পারের অপেক্ষায় আটকা পড়ে সহস্রাধিক বিভিন্ন যানবাহন। কনকনে শীতে ঘণ্টার পর ঘণ্টা আটকা পড়া যাত্রী, পরিবহন চালক ও সহকারীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে। বিশেষ করে নারী ও শিশুদের সারারাত মহাসড়কে আটকে থেকে টয়লেট, পানি ও খাবারের সমস্যায় পড়তে হচ্ছে।
বিআইডব্লিউটিসি ও ঘাট সূত্রে জানা যায়, মঙ্গলবার দিবাগত রাত দেড়টা থেকে কুয়াশার ঘনত্ব বেড়ে গেলে নৌরুটের বিকন বাতি, বয়া ও অন্যান্য দিক নির্দেশনামূলক চিহ্নগুলো অস্পষ্ট হয়ে আসে। ঘন কুয়াশায় ফেরির চালকদের দৃষ্টি সীমা শূন্যতে নেমে আসে। এ অবস্থায় দুর্ঘটনা এড়াতে এ নৌরুটে ফেরি চলাচল বন্ধ ঘোষনা করে কতৃপক্ষ। এ সময় যাত্রী ও যানবাহন নিয়ে ফেরি বীরশ্রেষ্ট জাহাঙ্গীর ও শাহজালাল মাঝ নদীতে নোঙর করতে বাধ্য হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে সকাল ৯ টা হতে ধীরে ধীরে ফেরি চলাচল স্বাভাবিক হয়।

সরেজমিনে সকাল ৮টায় দৌলতদিয়া ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ফেরিঘাটের জিরো পয়েন্ট থেকে দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ বাসষ্টন্ড পর্যন্ত প্রায় ৫ কিলোমিটার রাস্তায় যানবাহনের দীর্ঘ সিরিয়ালের সৃষ্টি হয়। এতে পণ্যবাহী ট্রাক, কাভার্ডভ্যান ও যাত্রীবাহী বাস ও ব্যাক্তিগত যানসহ প্রায় ৭ থেকে ৮ শতাধিক গাড়ি আটকে পড়ে। ঘাটের উপর চাপ কমাতে ১৪ কিলোমিটার দূরে গোয়ালন্দ মোড় এলাকায় রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক সড়কে আটকে পড়ে আরো অন্তত ২ শতাধিক অপচনশীল যানবাহন।
কোনো ট্যাগ পাওয়া যায়নি
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্পোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাট শাখার সহকারী ব্যবস্থাপক (বানিজ্য) মো. জামাল হোসেন বলেন, ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে মধ্যরাত হতে ফেরি চলাচল চলাচল বন্ধ রাখা হয়। দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকায় ঘাট এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। এরুটে বর্তমানে ছোট-বড় মিলিয়ে ১৬টি ফেরি চলাচল করছে।