
(০৭ ডিসেম্বর) সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ ঘটনা ঘটে।এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।টঙ্গী ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মুক্তার হোসেন বলেন, মন্নু গেইট এলাকায় কামারপাড়ার দিকে একটি মাইক্রোবাস ইউটার্ন নিচ্ছিল। এক পর্যায়ে গাড়িটি সড়কের ওপর অচল হয়ে আগুন ধরে যায়। এ সময় চালক ও যাত্রীরা দ্রুত গাড়ি থেকে নেমে যান।
তিনি আরও জানান, খবর পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। প্রায় আধ ঘণ্টার চেষ্টায় গাড়ির আগুন নেভানো হয়। আগুনে গাড়ির সামনের অংশ পুড়ে গেছে। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক গোলযোগের কারণেই গাড়িতে আগুন লেগেছে।

কোনো ট্যাগ পাওয়া যায়নি